ডেস্ক রিপোর্ট: তেজাবি স্বর্ণ ও রুপার দাম কমার পরিপ্রেক্ষিতে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) সকাল ১০টা থেকে সারা দেশে নতুন দাম কার্যকর হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণালংকারের দাম ভ্যাটসহ ১৬,১২৫ টাকা, ২১ ক্যারেটের দাম ১৫,২৬৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৩,৫৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণের দাম ১১,৮১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গ্রাম থেকে ভরিতে রূপান্তর করলে দাম দাঁড়ায়: ২২ ক্যারেট প্রতি ভরি ১,৮৮,০৮২ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ১,৭৮,০৫১ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ১,৫৮,৪৫৬ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১,৩৭,৮১০ টাকা।
অন্যদিকে রুপার দামও কমেছে। ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৩৮৫ টাকা, ২১ ক্যারেটের দাম ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। ভরিতে হিসাব করলে ২২ ক্যারেট প্রতি ভরি ৪,৪৯১ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৪,২৫৭ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি ৩,৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ২,৭৪১ টাকা হবে।
বাজুস জানিয়েছে, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সকল জুয়েলারি প্রতিষ্ঠানে এই বিক্রয় মূল্য কার্যকর থাকবে। স্বর্ণালংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে রুপার ভ্যাটের বিষয়ে খুব শিগগিরই সিদ্ধান্ত জানানো হবে। অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে এবং মজুরি ও পাথর বাদ দিয়ে অলংকার এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়ম বহাল থাকবে।
স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তরুণদের উদ্ভাবন ...
স্টাফ রিপোর্টার: দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস)। সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং এন্ড প্রাইস মনিটরিং এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ...
ডেস্ক রিপোর্ট: নিজেদের কর্মী ও তাদের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যদের জীবন ও চিকিৎসা বীমা সুবিধা দিতে মেটলাইফ বাংলাদেশের সাথে চুক্তি নবায়ন করেছে ব্র্যাক ব্যাংক। এ নিয়ে টানা তৃতীয়বারের মত প্রতিষ্ঠান দু’ ...
সব মন্তব্য
No Comments