ডেস্ক রিপোর্ট: এবারের বিশ্বকাপের শেষ দুটি কোয়ার্টার ফাইনাল শেষে সেমিতে উঠেছে রিয়াল ও পিএসজি। শনিবার রাত সাড়ে ৯টার ম্যাচে প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) ২-০ গোলে বায়ার্ন মিউনিখকে হারিয়েছে। অপর ম্যাচে রিয়াল মাদ্রিদ ৩-২ গোলে ডর্টমিউন্ডকে হারিয়ে সেমি নিশ্চিত করেন।
গতরাতের ম্যাচের মধ্যে দিয়ে ফুটবল বিশ্বের অন্যতম প্রতিযোগীতা চলতি ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল শেষ হয়েছে। শনিবার দিবাগত রাতে স্পেনের রিয়াল মাদ্রিদ ও জার্মান বর্সিয়া ডর্টমিউন্ডের মধ্যে এবারের আসরের শেষ কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। রাত দেড়টায় (রবিবার) নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে শেষ কোয়ার্টারের এই ম্যচটি হয় ।
এরআগে শুক্রবার ( ৪ জুলাই) কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে ব্রাজিরের ক্লাব ফ্লুমিনেন্স ২-১ গোলে সৌদি আরবের ক্লাব আল হিলালকে হারিয়েছে। যুক্তরাষ্ট্রের অর্ল্যান্ডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে শুক্রবার রাত ১২টা ৩০ মিনিটে (শনিবার-৫জুলাই) ফ্লুমিনেন্স ও ক্লাব আল হিলাল লড়াইয়ে নামে। এই ম্যচের জয়ের মধ্যে দিয়ে প্রথম সেমফিাইনাল নিশ্চিত করেন ফ্লুমিনেন্স।
দিনের দ্বিতীয় ম্যাচে শনিবার ভোর ৬টায় মাঠে নামেন ব্রাজিলের প্যালেমেইরাস ও ইংল্যান্ডের চেলসি। ব্রাজিলের ক্বাল প্যালেমেইরাস ২-১ গোলে হারিয়ে ইংল্যান্ডের চেলসি সেমিফাইলে উঠেছে।
আগামী ৮ ও ৯ জুলাই অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। লড়াই করবেন চারটি দল। ্বেই লড়াই থেকে সেরা দুটি দল ফাইনাল খেলবেন। এবং ১৩ জুন ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
ফিফা ক্লাব বিশ্বকাপ , ফিফা আয়োজিত আন্তর্জাতিক ক্লাব ফুটবল প্রতিজোগিতা। ২০০০ সাল থেকে ফিফা ক্লাবকাপ হয়ে আসছে। ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ টূর্নামেন্টটি ২১তম আসর। এবারের আয়োজক আমেরিকা। এবং সম্প্রসারিত নতুন বিন্যাসে প্রথম প্রতিযোগীতা। এবার ২০২৫ ফিফা ক্লাব কাপ ৩২ টি দল অংশগ্রহণ করছেন। যার মধ্যে রয়েছে ৪টি মহাদেশীয় প্রতিযোগিতার বিজয়ী দলগুলো।
২০২৩ সালের এ আয়োজনে শিরোপা বিজয়ী ম্যানচেস্টার সিটি।
১৪ জুন এবারের আসরের পর্দা উঠছে। আগামী ১৩ জুলাই ফাইনাল ম্যাচের মধ্যে দিয়ে এবারের আসরের পর্দা নামবে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
স্টাফ রিপোর্টার: দেশের খেলাধুলার সামগ্রিক মানোন্নয়ন এবং বিশ্বমঞ্চে স্পোর্টস ডিপ্লোম্যাসিকে এগিয়ে নিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোঃ আমিনুল হক ...
সিলেট অফিস: পাকিস্তানকে টানা দুই টেস্টে হারিয়ে দেশের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়ল বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মিরপুরে ১০৪ রানের জয়ের পর সিলেটে দ্বিতীয় টেস্টেও ৭৮ রানে ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছেন পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেস। মঙ্গলবার, ১৯ মে ২০২৬, লিসবনের সিদাদে দো ফুতেবোলে আয়োজিত সংবাদ সম্মেলনে ৪১ বছর বয়সী ক্রিস্তিয়ানো রোনা ...
স্টাফ রিপোর্টার: বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও ক্রীড়াবিদদের জন্য খেলাধুলার সুযোগ সারা দেশে ছড়িয়ে দিতে আগামী বছর থেকে জেলা পর্যায়ে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনু ...
সব মন্তব্য
No Comments