পাভেল ইসলাম মিমুল, রাজশাহী ব্যুরো: রাজশাহীর চারঘাট উপজেলায় কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে (৭) ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।
বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার স্লুইসগেট সংলগ্ন হঠাৎপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
অভিযুক্ত যুবকের নাম শ্রী দেব (২১)। তিনি ওই এলাকার শ্রী জয়ের ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটি চারঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
বুধবার দুপুরে শিশুটির মা তাকে গোসল করানোর জন্য খোঁজাখুঁজি করতে গিয়ে প্রতিবেশী দেবের বাড়ির বারান্দায় রক্তাক্ত ও কান্নারত অবস্থায় তাকে দেখতে পান।
পরে শিশুটি তার মাকে জানায়, বাড়িতে কেউ না থাকার সুযোগে দেব তাকে কেক খাওয়ানোর কথা বলে ঘরের ভেতরে ডেকে নেয়। এরপর দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করে।
এ সময় শিশুটির মায়ের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত দেব ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পরপরই স্বজন ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসা ও প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষার জন্য তাকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠান। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এদিকে এ ঘটনার পর চারঘাট বাজারসহ আশপাশের এলাকায় তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা এ নৃশংস ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত দেবের বাড়িতে তালা লাগিয়ে প্রতিবাদ জানান।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments