ডেস্ক রিপোর্ট: শিশু-কিশোরদের মনন জগতের মানসিক বিকাশ ও নির্মল বিনোদনের জন্য নির্মিত হচ্ছে ‘চেতনা’ নামে একটি শিশুতোষ চলচ্চিত্র । চলচ্চিত্র নির্মাতা বীরজান পরিচালিত ছবিটির চিত্রায়ণ সম্প্রতি সম্পন্ন হয়েছে।
অচিরেই সেন্সরে জমা পড়বে বলে তথ্যটি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই। ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যের কাজ পরিচালক নিজেই করেছেন।
চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা জানান, “ছবিটি নিয়ে আমি খুব আশাবাদী, ছোটদের জন্য খুব আকর্ষণীয় একটি ছবি হবে বলে মনে করছি। গল্পে খুব সুন্দর একটা বার্তা আছে। ছবিটা সবাই খুব আনন্দ নিয়ে দেখবে বলে নির্মাতার বিশ্বাস।
বড়ুয়া মনোজিত ধীমন প্রযোজিত ‘চেতনা’ চলচ্চিত্রে শিশুদের পাশাপাশি বড়রাও কাজ করছে। বিশেষ একটি চরিত্রে পরিচালক নিজে অভিনয় করেছেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোহাম্মদ হাসিন আনজুম, মাফরুহা জাহান অক্তারি, কামরুজ্জামান মিঠু, রায়হান, হুমায়রা আহমেদ সুবাহ, হাফিজউদ্দীন আহমেদ মারুফ, আমিনা হক অংকুর, বেহ্জারিন হাসান তারফি, শেফালী অধিকারী, কে এস এম আফতাহি, মওদুদ মেহতাব সাফাতম, মাহমুদা পল, প্রণাম অধিকারী, শাহিন শিল্পী, রুমা চিশতী, তানিয়া আক্তার প্রমূখ ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments