আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে খেলার মাঠে স্কুল না করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ২৪ অক্টোবর সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে মেইন সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে নৃতৃত্বদেন রৌশনারা খাতুন রুমি। মনববন্ধনে বক্তব্য রাখেন, শাহরিয়ার আহম্মেদ শিফাদ, ফুরকান আলী,মিনহাজ, আবু রায়হান, বায়োলজিৎ হাসান, রনি, নাজমুল, আজিজুর রহমান, নুরুল ইসলাম, হেকমত আলী, মনির হোসেন প্রমুখ।
বক্তারা বলেন উপজেলার নলকুড়া ইউনিয়নের ভালুকা ঐতিহ্যবাহী খেলার মাঠে প্রশাসনের পক্ষ থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণ কাজ হাতে নেয়। বক্তারা বলেন উক্ত মাঠে বিদ্যালয় ভবন নির্মাণ নির্মাণ করা হলে এলাকায় খেলা ধুলো বন্ধ হয়ে পরবে। দেশ স্বাধীনের পূর্বে থেকে এলাকার ক্রিড়াবিদরা এ মাঠে খেলা ধুলো করে আসছিল।
মাঠের জায়গাটি বন বিভাগের জায়গা ছিল। হঠাৎ করে সকলের অজান্তে প্রশাসনের পক্ষ থেকে বিদ্যালয় ভবন নির্মাণ কাজ হাতে নেয়। এতে এলাকার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, ক্রিড়াবিদসহ সচেতন মহল খেলার মাঠে স্কুল ভবন নির্মাণের বিরুদ্ধে ফুসে উঠতে শুরু করে। আর এর অংশ হিসাবে খেলার মাঠে স্কুল ভবন নির্মাণ না করার দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী।
মানববন্ধনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যসহ এলাকার ২ শতাধিক লোকজনের সমাগম ঘটে। মানববন্ধন শেষে খেলার মাঠে স্কুল ভবন নির্মাণ না করার দাবিতে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যান বরাবর পৃথকভাবে স্মারকলিপি প্রদান করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফারুক আল মাসুদ বলেন মানববন্ধনে নেতৃত্বদানকারি, উপজেলা ভুমি কর্মকর্তা ও বনবিভাগের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোলের ভবারবেড় গ্রামে প্রতিবেশীর দায়ের করা একাধিক মামলার কারণে ব্যবসায়ী মাসুম হোসেনের বাড়ি নির্মাণের কাজ বন্ধ হয়ে যায়। অবশেষে শার্শা উপজেলার সহকারী কমিশনার ...
পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহীর পুঠিয়ায় ১২ বছরের এক মা-বাবা হারা অনাথ শিশুকে ধর্ষণের অভিযোগে শাওন নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার জিউপাড়া ইউনিয়নের বিল মাড়িয়া নগরপাড়া গ্রামে ঘট ...
অনিক রায়, ফরিদপুর অফিস: একসময় ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম কেন্দ্র ছিল ঐতিহ্যবাহী ‘টাউন থিয়েটার’। নাট্যচর্চার পাশাপাশি পরবর্তী সময়ে এটি সিনেমা প্রদর্শনের জন্যও পরিচিতি লাভ করে। তবে সময়ের প ...
পিরোজপুর অফিস: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রতারণা ও হয়রানির অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে মঠবাড়িয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে বিষয়টি তদন্ত ...
সব মন্তব্য
No Comments