ডেস্ক রিপাের্ট: ‘১৪ দলের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও প্রাক্তন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিম একজন অসম্প্রদায়িক গণতান্ত্রিক রাজনীতির পুরোধা ব্যক্তিত্ব ছিলেন। ছাত্র জীবনে প্রগতিশীল রাজনীতির মধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। পরবর্তীতে প্রগতিশীল রাজনীতির ভাঙ্গা গড়ার শিকার হয়ে জাতীয়তাবাদী রাজনীতিতে যুক্ত হন। ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রমের তিনি একজন সংগঠকের দায়িত্ব পালন করেছেন। পরবর্তীকালে জিয়া-এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আপোষহীনভাবে রাজপথে লড়াই করেছেন। তিনি গণতন্ত্র পনুরুধারের জন্য জেল জুলুম মামলা হামলার শিকার হয়েছিলেন। বিএনপির শাসন আমলে তাঁকে রাজপথে রক্ত দিতে হয়েছে। জঙ্গী গোষ্ঠী বাংলা ভাইয়ের উত্থানের বিরুদ্ধে তিনি সাহসী ভূমিকা পালন করেছেন। ১৪-দলের দায়িত্ব গ্রহণের পরে তিনি মুক্তিযুদ্ধের সকল শক্তিকে ঐক্যবদ্ধ করার যে সাহসী ভূমিকা পালন করেছেন তা এদেশের মানুষ চিরদিন স্মরণ করবেন।’
আজ ১৯ জুন শনিবার সকাল-১১টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগরের উদ্যোগে অনুষ্ঠিত স্মরণ সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি ভাষণে ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি এ অভিমত প্রকাশ করেন। নগর পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আবুল হোসাইন সভায় সভাপতিত্ব করেন। সভায় বিশেষ অতিথি বক্তব্যে মোঃ নাসিমকে স্মরণ করার জন্য ওয়ার্কার্স পার্টি প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মোহাম্মদ নাসিমের পুত্র জননেতা তানভীর শাকিল জয় এমপি।
এছাড়াও স্মরণ সভায় বক্তব্য রাখেন ১৪ দলের অন্যতম শরীক ন্যাপের কেন্দ্রীয় নেতা পরিতোষ দেবনাথ, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় নেতা জাকির হোসেন, সাম্যবাদী দলের ঢাকা মহানগরের আহবায়ক বাবুল বিশ্বাস ওয়ার্কার্স পার্টির নগর নেতা শাদাকাত হোসেন খান বাবুল প্রমুখ। সভা পরিচালনা করেন নগর পার্টির সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায়।
স্টাফ রিপোর্টার: সারাদেশে সারসংকট এবং সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মগবাজারস্থ কেন্দ্রীয় কার্যা ...
স্টাফ রিপোর্টার: নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের শূন্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।এ উপলক্ষে বাংলাদেশ জা ...
স্টাফ রিপোর্টার: কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহবুবুর রহমানের একটি গাড়ি ভাঙচুর করা হয়। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যা ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ ...
সব মন্তব্য
No Comments