স্টাফ রিপোটার: ৫ জানুয়ারি ছিল সমাজতান্ত্রিক মহিলা ফোরামের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আজ ১৩ জানুয়ারি সকাল ১১ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী শম্পা বসু। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল - বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জুলফিকার আলী, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় উপদেষ্টা কমরেড রওশন আরা রুশো, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি মুক্তা বাড়ৈ। সমাবেশ পরিচালনা করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক রুখশানা আফরোজ আশা।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ‘সমাজে নারীর মানবিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮৪ সালের ৫ জানুয়ারি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর নারী সংগঠন হিসেবে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম এর আত্মপ্রকাশ ঘটে। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী।পরিবার, কর্মক্ষেত্রসহ সকল ক্ষেত্রে নারীর শ্রম খুব গুরুত্বপূর্ণ। একজন নারী ছাড়া যেমন পরিবার চিন্তা করা যায়না তেমনি সমাজ ও চিন্তা করা যায়না। অথচ সমাজের সর্বত্র তোবটেই আমাদের দেশের আইনে ও সম্পত্তিতে নারীর সমঅধিকার প্রতিষ্ঠিত হয় নাই।সম্পত্তিতে সমঅধিকার না থাকায় নারী যেমন সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছে তেমনি সমাজে ও পরিবারে অধঃস্তনও পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গীর শিকার হচ্ছে। একদিকে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থার কারণে ধনী-গরীব বৈষম্য অপরদিকে পুরুষতান্ত্রিক ব্যবস্থার কারণে নারী হিসেবে শোষণ অর্থাৎ দ্বৈত শোষণ ও বৈষম্যের শিকার হতে হয়। পেশাজীবি, শ্রমজীবি নারীদের অবস্থা আরও করুণ। বেতন বৈষম্য, নিরাপদ কর্মপরিবেশের অভাব, পর্যাপ্ত মাতৃত্বকালীন ছুটি ও ডে কেয়ার সেন্টার না থাকা নারীদের কর্মজীবনকে দুঃসহ করে তুলছে।একজন গৃহিণী নারী সারাদিন ঘরের সকল কাজ করার পরও পরিবারে তার শ্রম এবং অবদান স্বীকৃত হয় না। আবার কর্মজীবি নারী বাইরে পরিশ্রম করে উপার্জন করার পরও ঘরের সকল কাজের দায়িত্ব তাকে পালন করতে হয়।’
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল শুক্রবারই পদত্যাগ করতে পারেন। তিনটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসি ...
যশোর অফিস: চুয়াডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক ৫ জনকে অবৈধভাবে পুশ-ইনের অপচেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আজ (২৩ জুলাই) আনুমানিক ভোর ৪ টার দিকে বিজিবির চুয়া ...
ডেস্ক রিপোর্ট: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন-এর নাম, পরিচয় ও ছবি ব্যবহার করে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পরিচালনা করা হচ্ছে বলে লক্ষ্য করা গিয়েছে। এসব ভুয়া অ্যাকাউন্ট ও পেজ থেকে ...
স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগির পদত্যাগ করতে পারেন—এমন গুঞ্জন ফের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২২ জুলাই ২০২৬ তারিখে সাংবাদিক জুলকারনাইন সায়েরের বরাতে একটি পোস্টে দাবি করা হয় ...
সব মন্তব্য
No Comments