অনিক রায়,ফরিদপুর অফিস: দীর্ঘ রাজনৈতিক পথচলার ইতি টেনে শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণ দেখিয়ে সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন মো. ফারুকউজ্জামান মিয়া।
শনিবার (২৮ মার্চ) সকাল ১১টায় ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানান। বক্তব্যে তিনি স্পষ্ট করেন, সুস্থ বিবেচনা ও ব্যক্তিগত সিদ্ধান্ত থেকেই তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন; এর পেছনে কোনো প্রকার চাপ বা প্ররোচনা কাজ করেনি।
লিখিত বক্তব্যে ফারুকউজ্জামান মিয়া বলেন, দীর্ঘদিন ধরে সাংগঠনিক দায়িত্ব পালনের পর বর্তমানে শারীরিক সীমাবদ্ধতা তাকে আগের মতো সক্রিয় থাকতে দিচ্ছে না। দলীয় কর্মকাণ্ড যথাযথভাবে পরিচালনা করা সম্ভব না হওয়ায় তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত হবেন না। বরং নিজ এলাকার সাধারণ মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করাই হবে তার প্রধান লক্ষ্য।
উল্লেখযোগ্য যে, ফারুকউজ্জামান মিয়া বর্তমানে ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
বিষয়টি নিয়ে জনসাধারণের মধ্যে নানান কৌতুহলের উদ্ভব ঘটেছে। প্রেস ক্লাব নিকটবর্তী চা এর দোকানে সাধারণ মানুষে মুখে শোনা যায়,“ দলীয় দুর্দিনের সঙ্গে শারীরিক অসুস্থতার কোনো সম্পর্ক আছে কি? কারণ সময়ের পরিবর্তনে প্রায়ই এমন ঘটনা ঘটতে দেখা যায়। সুসময়ে ৭০ বছর বয়সও যেন ১৮-এর মতো মনে হয়! এটি শুধু আওয়ামী লীগেই সীমাবদ্ধ নয়; পটপরিবর্তনের পর বিভিন্ন দল বা সংগঠনের কিছু ইউনিটেও এ ধরনের ঘটনা লক্ষ্য করা যায়। তবে অনেক ক্ষেত্রে প্রকৃত শারীরিক অসুস্থতাও এর পেছনে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে কাজ করে।"
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সালথা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মিয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. অহিদুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ মনির হোসেন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল। এ সময় প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments