উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার গুঠিয়া মহেশ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক বহিষ্কৃত প্রধান শিক্ষক মোঃ মাহাবুবুল ইসলামকে পূর্ণবহালের বৈঠকে ম্যানেজিং কমিটির এক সদস্যের টেবিলে বসা নিয়ে তুলকালাম কান্ডের সৃষ্টি হয়েছে। পবিত্র কুরআন অবমাননার অভিযোগ তুলে কোমলমতি ছাত্র-ছাত্রীদেরকে নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করানোর অভিযোগ পাওয়া গেছে। সরোজমিনে গিয়ে দেখা যায় ৫ নভেম্বর সকাল দশটায় উজিরপুরের গুঠিয়া - বরিশাল মহাসড়কের গুঠিয়া আইডিয়াল কলেজ ও গুঠিয়া বাজার মহাসড়কে মহেশ চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের কিছু কোমলমতি ছাত্র-ছাত্রীদের নিয়ে মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন গুঠিয়া ইউনিয়ন ছাত্র সমাজের ব্যানারে। এ সময় ছাত্রছাত্রীরা মিছিলসহ কয়েক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। উজিরপুর মডেল থানা পুলিশের প্রচেষ্টায় অবরোধ প্রত্যাহার করে নেয় শিক্ষার্থীরা। স্থানীয় ও বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর বিকেল তিনটায় গুঠিয়া মহেশচন্দ্র মাধ্যমিক বিদ্যালয় বহিষ্কৃত সাবেক প্রধান শিক্ষক মোঃ মাহাবুবুল ইসলামকে পূর্ণবহাল সংক্রান্ত ছাত্র অভিভাবকদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও ম্যানেজিং কমিটির সদস্য মোঃ রবিউল সরদার প্রধান শিক্ষকের টেবিলে গিয়ে বসেন। এই ঘটনার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হলে এলাকায় ভাইরাল হয়ে যায়। এ বিষয় বিদ্যালয়ের সাবেক বিদ্যুৎসাহী সদস্য ও চরমোনাই আলিয়া মাদ্রাসার প্রভাষক মুফতি মাসুদ হাসান ফিরোজ বলেন ঘটনার সময় আমি ছিলাম এবং ম্যানেজিং কমিটির সদস্য প্রধান শিক্ষকের টেবিলের উপর বসে ছিলেন কিন্তু সেখানে কোন কুরআন ছিল কিনা আমাদের কাহারো জানা ছিল না।তবে তিনি টেবিলের উপরে বসায় তাৎক্ষণিক সবার কাছে ক্ষমাপ্রার্থনা করেছিলেন। এ বিষয়ে বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন জানান ঘটনার দিন ম্যানেজিং কমিটির সদস্য ও যুবদল নেতা মোঃ রবিউল ইসলাম টেবিলে বসেছিলেন কিন্তু যখন আমি বলেছি এখানে কুরআন আছে তখন তিনি টেবিল থেকে নেমে কুরআনের উপর হাত দিয়ে চুম্বন করেন। এ বিষয়ে উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক মোঃ রবিউল ইসলাম ০৫ নভেম্বর দুপুর বারোটার সময় বিদ্যালয় সংলগ্ন পুরাতন ভবনের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান,আমার রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে হেওয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে অপ-প্রচার চালাচ্ছেন।আমি একজন মুসলমান , পবিত্র কুরআন অবমাননার কোন ঘটনা ঘটেনি। এ বিষয় উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান বিষয়টি শুনেছি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments