স্টাফ রিপোর্টার: পদ্মা ব্যাংকের চেয়ারম্যান নাফিজ সারাফাতের আমলে অন্যায় ভাবে ফোর্স রিজাইন এবং টারমিনেট কৃত সাবেক কর্মকর্তা ও নির্বাহীবৃন্দরের পুনর্বহলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার পদ্মা ব্যাংকের গুলশান হেড অফিসের সামনে এ প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান সমন্বয়ক মেজবা উল আলম তার বক্তব্যে বলেন, আগামী ৭ সাত কর্ম দিবসের মধ্যে চাকুরীচুত্যদের স্বপদে পূর্ণবহাল করতে হবে। স্বেচ্ছাচার ও দুর্নীতিবাজ চৌধুরী নাফিজ সারাফাতের আজ্ঞাবহ পরিচালক পর্ষদ ভেংগে দেওয়ার জন্য ৩ কর্ম দিবসের মধ্যে প্রয়োজনীয় ও কার্যকরী পদক্ষেপ নিতে বলেন।
তিনি আরো বলেন, স্বেচ্ছাচারী ও দুর্নীতিবাজ চৌধুরী নাফিজ সারফাতের ব্যাংক থেকে অর্থ আত্মসাতের সকল প্রকার তথ্য প্রমান ০৭ (সাত) কর্মদিবসের মধ্যে দুদকে পাঠিয়ে তদন্তের ব্যবস্থা করে দুর্নীতিবাজের শান্তির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।
মানববন্ধন শেষে মেজবা উল আলম (প্রধান সমন্বয়ক), নাসিমা আক্তার (সমন্বয়ক), রোমেনা আক্তার (সমন্বয়ক), নিগার সুলতানাসহ এই ৪ জনের একটি প্রতিনিধি দল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এর সাথে সাক্ষাত করে স্মারকলিপি প্রদান করেন। ব্যবস্থাপনা পরিচালক আমাদের দাবী-দাওয়া মেনে নেওয়ার আশ্বাস প্রদান করেন।
দাবী-দাওয়া মেনে নেওয়া না হলে সাবেক কর্মকর্তারা দূর্বার ও কঠোর কর্মসূচী দেওয়ার হুশিয়ারী প্রদান করেন।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments