বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (সিসিডিসি) এর উদ্যোগে আজ শনিবার সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে Information Literacy in Mental Health: Interactive Reflections on Dementia, Depression and Anxiety বিষয়ে এক বিশেষ সেমিনার ও কনসালটেশন সেশন অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ। সেমিনারে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন কোলকাতার অমলসোম মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ড. জ্যোতির্ময় সমাজদার। সিসিডিসি’র পরিচালক প্রফেসর মো. নূরুল মোমন সেমিনারে সভাপতিত্ব করেন। সেখানে অন্যদের মধ্যে জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামানসহ বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
সেমিনারে মানসিক স্বাস্থ্য ও মানসিক সুস্থ্যতা বিষয়ে সচেতনতা এবং বাস্তবভিত্তিক দিকনির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী রেজিস্ট্রেশনকৃত অংশগ্রহণকারীগণ বিশেষজ্ঞের নিকট থেকে পেশাগত মতামত গ্রহণ করেন।
সেমিনারটি সঞ্চালনা করেন সিসিডিসি’র সহকারী পরিচালক প্রফেসর মো. আদিল হাসান চৌধুরী।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আজ ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামে ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী ভর্তির নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে গতকাল মঙ্গলবার রাত ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ক্ ...
স্টাফ রিপোর্টার: একাডেমিক শৃঙ্খলা ও পরীক্ষা কেন্দ্রিক নিবিড় পর্যবেক্ষণ, সহ-শিক্ষা ও ক্রীড়া কার্যক্রমে সমান গুরুত্ব, শিক্ষক-অভিভাবক সমন্বয় সাধন, চ্যালেঞ্জিং পরিস্থিতি মোকাবেলা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীল ...
সব মন্তব্য
No Comments