মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: ১৯ডিসেম্বর মেহেন্দিগঞ্জ পাক হানাদার বাহিনীমুক্ত দিবস ও জাতির পিতার জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সুবর্ণজয়ন্তী উৎসবে বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, সকল অপশক্তিকে পরাজিত করে সোনার বাংলা গড়ে তুলবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাধীনতার ৫০ বছরে স্বয়ংসম্পূর্ণ হয়েছে দেশ। এসময় মেহেন্দিগঞ্জ মুক্তিযোদ্ধা উদ্যান থেকে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে সোনার বাংলা গড়ার প্রতিশ্র“তি দিয়ে একটি বিশাল আনন্দ শোভাযাত্রা বের হয়ে পাতারহাট বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা উদ্যানে এসে শেষ হয়। এসময় সাংসদ পংকজ নাথ মেহেন্দিগঞ্জের সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সংবর্ধনা প্রদান করেন। সুবর্ণজয়ন্তী উৎসবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সরদার মাহেব হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম ভুলু, সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রাকিব মাহমুদ তালুকদার, সহ-দফতর সম্পাদক অজয় গুহ, মানব সম্পদ সম্পাদক মুশফিকুর রহমান নিউটন, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি খন্দকার, কাউন্সিলর সাইফুল ইসলাম সরদার, কাউন্সিলর নাদিম মাহমুদ তালুকদার, কাউন্সিলর সোহেল মোল্লা, সুমন ফরাজি, হাবিবুর রহমান খোকন, উপজেলা কৃষক লীগের সভাপতি ওহাব আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন পলাশ, কাউন্সিলর মনির জমদ্দার, সাবেক কাউন্সিলর আলী আব্দুল্লাহ দোলন,, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাকিল, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, সাংবাদিক, কাউন্সিলর, শিক্ষক, ইউপি সদস্য সহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ।
স্টাফ রিপোর্টার: চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। গভীর নিম্নচাপটি দুর্বল হয়ে পড়ায় সাগর উত্তাল হওয়ার আশঙ্কা কেটে গেছে।আজ বুধবার আবহাওয়াবিদ ড ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কর্তৃপক্ষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আন্তর্জাতিক আইনি মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে পর্যবেক্ষণ দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়া ...
ডেস্ক রিপোর্ট: গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬ এর খসড়ার ওপর মাত্র একদিনের মধ্যে মতামত আহ্বানকে প্রহসনমূলক বলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি জানায ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৮-এর ৮ ধারার উপধারা (১) অনুযায়ী ট্রাস্টি বোর্ড এবং ১৩ ধারা অনুযায়ী নির্বাহী কমিটি পুনর্গঠন করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ...
সব মন্তব্য
No Comments