মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ: গোপালগঞ্জে বাংলাদেশ প্রেস কাউন্সিল কর্তৃক সেমিনার ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ আগস্ট) গোপালগঞ্জ সার্কিট হাউস কনফারেন্স রুমে"সংবাদপত্র ও সাংবাদিকতার মান সংরক্ষণে সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও আচরণবিধি প্রতিপালন" শীর্ষক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম, প্রেস কাউন্সিলের সচিব জনাব শ্যামল চন্দ্র কর্মকার, প্রেস কাউন্সিলের সদস্য জনাব মোজাফফর হোসেন পল্টু, ড. উৎপল কুমার সরকার, এনডি কিবরিয়া চৌধুরী, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো: মোহাইমিনুল ইসলাম, গোপালগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক জনাব আমিনুর রহমান প্রমুখ।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেন, "সাংবাদিক জাতির দর্পণ। তাদের উচিৎ সঠিক তথ্য পরিবেশনের মাধ্যমে দেশ ও জাতিকে উন্নয়নে সহায়তা করা। সাংবাদিকদের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রেস কাউন্সিল প্রতিষ্ঠা করে সাংবাদিকদের অধিকার সুরক্ষায় চেষ্টা করেছেন। স্বাধীন দেশের নাগরিক হিসেবে জনগণের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।"
এছাড়াও এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব, গোপালগঞ্জের সভাপতি বি এম জুবায়ের হোসেন, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (জিইউজে), সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম সহ গোপালগঞ্জ জেলা ও উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার বিভিন্ন সাংবাদিকবৃন্দ।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
আনিছ আহমেদ ,শেরপুর : “এক দেশ এক কিউ আর লেনদেনে বাংলা কিউ আর” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (১৩ জুলাই) থেকে তিনদিনব্যাপী “ক্যাশলেস বাংলাদেশ” শীর্ষক সচেতনতামূলক সভার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছেপূবালী ব্য ...
পিরোজপুর অফিস: প্রবীণ নাগরিকদের সরকারি-বেসরকারি বিভিন্ন সেবা প্রাপ্তির অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পিরোজপুরে এক দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ জুলাই) সকালে পিরোজপ ...
সব মন্তব্য
No Comments