কুষ্টিয়া প্রতিনিধি।। গেলো ১৯ ঘন্টায় কুষ্টিয়া সদর হাসপাতালে করোনা আক্রান্ত ১০ জনের মৃত্যু হয়েছে।অক্সিজেনের যেই মজুত রয়েছে তা বিপদে পড়ার মত।
সিভিল সার্জন অফিস,কুষ্টিয়ার তথ্য মতে, গত ২৪ ঘন্টায় ৫৪৯ টি নমুনার মধ্যে ১৬৪ টি পজিটিভ,যার মধ্যে পিসিআর ল্যাবে ২৬৪ টি এবং এন্টিজেন টেস্ট ২০২ টি এবং ফরিদপুর মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত ৮৩ টি নমুনার মধ্যে যথাক্রমে ১০০, ৩৬ এবং ২৮ টি টেস্ট পজিটিভ এসেছে।
উপজেলা ভিত্তিক রিপোর্টে সদরে ১০০ জন,কুমারখালি ২৪ জন,দৌলতপুরে ১৬ জন, ভেড়ামারায় ১৩ জন,মিরপুরে ৭ জন, খোকসায় ৪ জন করোনা পজিটিভ এসেছে।
কুষ্টিয়া সদর হাসপাতাল'কে করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করে জনসাধারণের চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে হাসপাতালের আশেপাশে।
টানা ৯ম দিন লকডাউন চলছে কুষ্টিয়া পৌরসভা এলাকায়।তারপরেও কুষ্টিয়া শহর বাইপাস হয়ে দৌলতপুর সীমান্ত উপজেলা,ভেড়ামারা-মিরপুর,কুমারখালি-খোকসা সহ আন্তঃজেলা বাস চলাচল করছে।খোলা রয়েছে সকল প্রকার সরকারি-আধাসরকারি,স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠান ও এনজিও।
যে পন্থায় প্রশাসন এগোচ্ছে এতে করে দায় ভার প্রশাসনের উপরেই বর্তায়,লকডাউনের চিত্র হওয়া উচিত ছিলো,সকল রেলগেট গুলো বন্ধ করে দেওয়া সহ বিভিন্ন রাস্তায় ব্যারিকেড দিয়ে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া। যেটা করতে প্রশাসন ব্যর্থ।প্রশ্ন থেকে যায় কেনো বন্ধ হলো না আন্তঃজেলা বাস সহ আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা, কেনো বন্ধ হলো না বিভিন্ন অফিস সহ এনজিও গুলো?
সিলেট অফিস: অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অপরাধী সে অপরাধীই, কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় অ্যাফিলিয়েশন দেখ ...
স্টাফ রিপোর্ট: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রীকে পাঠানো এক আনুষ্ঠানিক চ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনার মাফিয়া শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে গুম ও ভীতির সংস্কৃতি গড়ে তোলা হয়। বিরোধী রাজনৈতিক মতা ...
স্টাফ রিপোর্টার: নতুন জাতীয় পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে সাংবাদিকদের সুযোগ-সুবিধার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বল ...
সব মন্তব্য
No Comments