শাহ আলম ডাকুয়া:
উজিরপুর। একটা উপজেলার নামই নয়- এটা দক্ষিণাঞ্চলের পুরনো জনপদের একটি ইতিহাস। উজিরপুরসহ বাবুগঞ্জ, গৌরনদী, আগৈলঝাড়া ও কোটালিপাড়া (২০২৪ সালের সীমানাগত নাম) ছিল মূল ভূখন্ড। উজিরপুর নামের আদি ভূখণ্ডের মধ্য দিয়ে দক্ষিণে ছিল প্রমত্তা সুগন্ধা নদীর একচ্ছত্র আধিপত্য। এবং উত্তর-পূর্ব দিকে সরিকল, আগরপুর ও বর্তমান উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ঘন্টেশ্বর এলাকা দিয়ে অন্য একটি বড় নদী "ঘন্টেশ্বর নদী" প্রবাহিত ছিল। এই ঘন্টেশ্বর নদী এখন একটি মরা খাল- যে খালে গ্রীষ্মকালে কোনো পানিই থাকে না। এই ঘন্টেশ্বর খালে হিন্দু সম্প্রদায়ের লোকজন এখনো (২০২৪) তীর্থস্থান হিসেবে "গঙ্গাস্নান" করে থাকে।
এই অঞ্চলের (উজিরপুর, বাবুগঞ্জ, গৌরনদী, আগৈলঝাড়া) কৃষ্টি-কালচারই সমগ্র বরিশাল বিভাগকে প্রভাবিত করেছে।
বর্তমান (২০২৪ সাল) বরিশাল বিভাগের যে আঞ্চলিক ভাষা পরিলক্ষিত হয়- তার অনেক উপাদান- শব্দ, শব্দের ব্যবহার উত্তরের এ জনপদ থেকেই ছড়িয়েছে।
নিচে উজিরপুর এলাকা থেকে সংগৃহিত মানুষের মুখের ভাষার কয়েকটি বাক্য দেয়া হলো-
১. 'মোনু, তোর বাহে ব্যান অইতে আল চইতাছে। যা- হ্যার লইগ্যা ওক্কা-তাওয়াডা কোলায় দিয়া আয়।'
মোনু= উজিরপুর এলাকার বহুল ব্যবহৃত সম্বোধনসূচক শব্দ। বাহে= বাপ, ব্যান=সকাল, অইতে=হতে, আল= হাল চাষ, চইতাছে= চাষ করতেছে, হ্যার=তার, ওক্কা= হুক্কা/ হুকো, তাওয়া= দীর্ঘ সময় আগুন রাখার মাটির বাসনাকৃতি পাত্র, কোলায়= মাঠ, খেত, ফসলি মাঠ ইত্যাদি।
২. 'বোহোরকাডির আডে গেইল্যি? তরে না হাদা তামাক আনতে কইছিলাম?'
'হ্যা মোর মোনে নাই মা। কাইল বাজাইরদা আইননা দিমু নে'।
বোহোরকাডি আড= হাটের নাম (হস্তিশুন্ড গ্রামের হাট), গেইল্যি= গিয়েছিল কিনা?, তরে = তোকে, হাদা তামাক= পানের সাথে যে তামাক খাওয়া হয়, হ্যা= সেটা বা তা, মোর= আমার, মোনে= মনে, কাইল= সময়/ সামনের দিন/ আগামীকাল, আইননা= এনে।
৩. 'এ মাগি- তরে কি ঝোলায় ধরছিলো? কাইল না কইয়া গ্যাললাম কোনডা অওয়ার লইগ্যা ধানগুলা পানতে ভিজাইয়া রাকতে?'
মাগি= স্ত্রীকে সম্বোধনসূচক শব্দ, গালি, ঝোলায়= পাতলা পায়খানা, কলেরা, ডায়রিয়া বুঝাতে, কাইল= সময়, গতকাল, আগামীকাল বুঝাতে, কইয়া= বলে যাওয়া, কোনডা= অংকুরোধগম, অওয়ার= হওয়ার, লইগ্যা=জন্য, পানতে= পানিতে।
সংগ্রহকারী= শাহ আলম ডাকুয়া
সংগ্রহস্থান= হস্তিশুন্ড, উজিরপুর, বরিশাল।
সংগ্রহের সময়= জানুয়ারি, ২০২৩ সাল
মোবাইল= ০১৯৮৫১৮৪৬৯৮
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments