১. শরৎ প্রাতে
নীল আকাশে লুকোচুরি সাদা মেঘের খেলা
শান্ত নদীর দু'কুল ছোঁয়া শুভ্র কাশের মেলা
শিউলি ঝরা শরৎ প্রাতে
মন ভেসে যায় মধুর স্রোতে
তবুও কিসের দ্যোতনাতে লাগে বেদন দোলা !
নীল আকাশে লুকোচুরি সাদা মেঘের খেলা ।
মনের কোনে ব্যথা বিধুর জাগলো বেলাভূমি
হারিয়ে গেছে সজল মেঘের চঞ্চল মৌসুমী !
মুগ্ধ মায়ার সজীব টানে
তার সে প্রাণের নবীণ গানে
ভুলবো ভাবি অভিমানে তবুও হৃদয় খোলা !
নীল আকাশে লুকোচুরি সাদা মেঘের খেলা ।
শান্ত নদীর দু'কুল ছোঁয়া শুভ্র কাশের মেলা !!
২. ক্ষরিত হৃদয় জ্বলে
কোথায় তুমি নিয়ে যাবে বলো ?
নদীতীর, কাশবন, নীলাকাশ ছোঁয়া অবারিত সবুজ প্রান্তর ? শুভ্র-সৌরভ--কিংবা
সবুজে-শোভায় মন আর ভরে না কিছুতে ! বর্নিল-বিবর্ণ গোধুলী ঠেলে দেয় দূরে ধুসর-ধুম্র অন্ধকারে।
সম্প্রীতির ছায়াবনে নামে পাতক সন্ধ্যা !
ঝিরিঝিরি বাতাসে কেবলই ভেসে আসে অধর্মঘ্রাণ !
ঘনীভূত অন্ধকারে উদগ্র অশিষ্টাচারে
বিভেদ আগুন জ্বলে দিকে দিকে !
দু'চোখ শুধু জ্বলে নোনাজলে--অব্যক্ত শব্দের বাগান জ্বলে, ক্ষরিত হৃদয় জ্বলে বাক-বিহব্বলে !
শরতেও নেমেছে দেখো শ্রাবণ ধারা সুশীতল নিমজ্জনের প্রত্যাশায় বুঝি নিরব নির্ঝরে ।
তবুও নেভেনা হিংসা-পাবক, বিষাদ-বিভীষিকা ধর্মান্ধতার !
বিষবাষ্পীভূত পুঞ্জীভূত বিদ্বেষ আর ঘৃণার দাবানলে পুড়ে ছাই হয় মনন বৃক্ষ-- হৃদয় কুঠির-- মানুষ হবার বিকল যন্ত্র বিফল মন্ত্র--ধর্মতন্ত্র !
কোথায় তুমি নিয়ে যাবে বলো ?
শুভ্র সৌরভ--কিংবা সবুজে--শোভায় মন আর ভরেনা কিছুতে !
দৃষ্টির কান্নাভেজা চাতক চোখে শুধু অতৃপ্তির আদিগন্ত সন্ধান ভালোবাসাময় মানুষপ্রতিম মানুষের!
৩. অবজ্ঞার ঘনীভূত আগুন জ্বালো
আর কতকাল অপেক্ষায় থাকবো
এখনো এলোনা তো শিউলি বকুল ঝরা
সুবাসিত ভোর ---
কাঙ্ক্ষিত সেই সোনালি আলো !
ও আমার কবিতা তুমি জেগে ওঠো
নিদ্রাকাতর থেকো না আর --
জেগে ওঠো খাতার পাতা থেকে
জেগে ওঠো চেতনার অন্ধকারে
প্রজ্বলিত ঝাঁড়বাতি হয়ে ---
অগ্নিশর্মা তোমার প্রতিটি পংক্তির চোখে আজ অবজ্ঞার ঘনীভূত আগুন জ্বালো !
অবর্ননীয় ঘৃণা আর থুথুর লাভায়
ভাসিয়ে দাও
নষ্ট ছায়ায় পুষ্ট দাম্ভিক নরপশুদের !
যারা কদর্য শকুনের মতো তীক্ষ্ণ নখরে
উলঙ্গ-উন্মাদনায় বিবস্ত্র করে
আমার দেশের পবিত্র নাভিমূল !
ও আমার কবিতা তুমি জাগিয়ে দাও সহস্র কবিকে
জেগে ওঠো তুমি প্রতিবাদ মুখর অতন্দ্র প্রহরী হয়ে
সভ্যতার ন্যুব্জ শিরদাঁড়ায় ভেষজ প্রলেপ হয়ে !
জেগে ওঠো তুমি
আদিম বর্বরতার ব্যর্থ বিলাসী সম্ভ্রম লুটেরা
মনুষ্য হায়েনার বক্ষভেদী
সুতীক্ষ্ণ বল্লম হয়ে --
অনিবার্য মৃত্যু সনদ হয়ে !
ও আমার কবিতা
জেগে ওঠো তুমি তন্দ্রাতুর মানুষের
মোহাচ্ছন্ন অন্তরে !
জাগবে মানুষ---আবার জাগবে হৃদয় !
আসবেই পাখিডাকা ভোর এই বাংলায় !!
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments