স্টাফ রিপোটার: ঈদুল আজহা উপলক্ষ্যে আজ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শন করেন।
ঈদের ছুটিতে রাজধানীর বিভিন্ন হাসপাতালে জরুরি স্বাস্থ্যসেবার যাতে ব্যাঘাত না ঘটে এবং ঈদের ছুটির সময়ে রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার পাশাপাশি কর্তব্যরত ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মচারীগণ যাতে খাবার বা অন্য কোন সমস্যার সম্মুখীন না হন তা দেখভালের জন্য এই পরিদর্শন করেন বলে স্বাস্থ্যমন্ত্রী জানান।
পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালগুলোর জরুরি বিভাগ, আইসিইউ, সার্জারি ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ড ও হাসপাতালের রান্নাঘর ঘুরে দেখেন। তিনি চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজন এবং কর্তব্যরত ডাক্তারদের সাথে কথা বলে চিকিৎসার খোঁজ-খবর নেন।
পরিদর্শন শেষে মন্ত্রী উপস্থিত সাংবাদিকদের বলেন, ঈদের ছুটিতে হাসপাতালে ডাক্তার কম থাকে। তাই ছুটির এই সময়ে যাতে জরুরি স্বাস্থ্যসেবা ব্যাহত না হয় সে বিষয়ে সারা দেশে নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আজ ঈদের দিনে কোনো নির্ধারিত পরিদর্শন নয়, রোগী ও চিকিৎসা সেবায় নিয়োজিত ডাক্তার, নার্স, ওয়ার্ডবয়দের উৎসাহ প্রদানের জন্যই হাসপাতালে আসা। বার্ন ইনস্টিটিউটের ইমার্জেন্সি ওয়ার্ডে কাটিং ইনজুরির রোগীই বেশি। কুরবানির মাংস কাটাকাটি করতে গিয়েই এই ইনজুরি। এজন্য তিনি সকলকে সাবধানে মাংস কাটাকাটির অনুরোধ করেন।
ডেস্ক রিপোর্ট: ০২ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে ০৩ সেপ্টেম্বর সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশে হামে সন্দেহজনক ৩ জনের মৃত্যু হয়েছে, নিশ্চিত হামে কোনো মৃত্যু হয়নি, এ নিয়ে গত ২৪ ঘণ্টায় হামে নিশ্চিত ও সন্দে ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ১ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
স্টাফ রিপোর্টার: দেশে গত ২৪ ঘন্টায় হামে আক্রান্ত হয়ে সন্দেহজনক ও নিশ্চিত মিলে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক ৩ জন এবং নিশ্চিত ২ জন।স্বাস্থ্য অধিদপ্তরের সহলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্ ...
স্টাফ রিপোর্টার: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামজনিত কারণে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হামে ৬ জন এবং নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা শূন্য। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ...
সব মন্তব্য
No Comments