অনিক রায়,ফরিদপুর অফিস: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে অপপ্রচার ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ এনে ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সরকারি রাজেন্দ্র কলেজ শাখা।
রোববার (১৪ জুন) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সরকারি রাজেন্দ্র কলেজের উচ্চ মাধ্যমিক ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে কলেজ শাখা ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন সরকারি রাজেন্দ্র কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. পারভেজ খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু এবং সাধারণ সম্পাদক তামজিদুল হাসান কায়েস।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আরেফিন কায়েস ও মো. জুয়েল রানা, প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম স্বরন, সাবেক সভাপতি আবু বক্কর সিদ্দিক, সিনিয়র সহ-সভাপতি এম. মামুন রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুর রাহিমসহ জেলা ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। তাদের ভাষ্য, এ ধরনের অপপ্রচারের মাধ্যমে জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও রাজনৈতিক অস্থিতিশীলতা উসকে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
বক্তারা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ সহাবস্থান ও সুস্থ গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিভ্রান্তিমূলক প্রচারণা থেকে বিরত থাকা জরুরি। একই সঙ্গে তারা ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আরও সুসংগঠিত ও কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দেন।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবির প্রতি সমর্থন জানিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেন।
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
সব মন্তব্য
No Comments