সঞ্জীব রায়: বিশ্বে করোনায় আক্রান্ত ১৮ কোটি ৮৫ লাখ ছাড়িয়েছে। বিশ্বে মৃত্যু ৪০ লাখ ৬৫ হাজার ছাড়িয়েছে ।সুস্থতা ১৭ কোটি ২৪ লাখ ছাড়িয়েছে। মৃত্যুর মিছিলে এখনও শীর্ষে বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র। দেশটিতে মৃত্যু ৬ লাখ ২৩ হাজার ছাড়িয়েছে। মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে মৃত্যু ৫ লাখ ৩৫ হাজার ছাড়িয়েছে। মৃত্যু’র সংখ্যায় এখন তৃতীয় অবস্থায় ইউরোপের দেশ ম্যাক্সিকো। ম্যাক্সিকোতে মৃত্যু ২ লাখ ৩৫ হজার ছাড়িয়েছে। যুক্তরাজ্যে মৃত্যু ১ লাখ ২৮ হাজার ছাড়িয়েছে। আর এক পরাশক্তির দেশ রাশিয়ায় মৃত্যু ১ লাখ ৪৪ হাজার ছাড়িয়েছে।
ইউরোপসহ বিভিন্ন দেশে দেশে ভাইরাসের ধরন পরিবর্তন করে আরো শক্তিশালী হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা হিমশিম খাচ্ছে । অনেক দেশেই লকডাউন ঘোষণা করেছ।
দক্ষিণ এশিয়া দেশ ভারত ও বাংলাদেশে সংক্রামণ বেড়েই চলছে। ভারতে মৃত্যু ৪ লাখ ১১ হাজার ছাড়িয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে উন্নয়নশীল রাষ্ট্র বাংলাদেশে মৃত্যু সংখ্যা দিন দিন বেড়েই চলছে। মৃত্যু সাড়ে ১৬ হাজার ছাড়িয়েছে।
চীনের উহান রাজ্যে গত ডিসেম্বরে এই ভাইরাসটির সংক্রমণ শুরু হয়।তারপর একে একে ছড়িয়ে বিশ্বের ১১৯ টি দেশ ও অঞ্চলে। ইতিমধ্যে ভাইরাস সংক্রমণ রোধে যুক্তরাষ্ট, যুক্তরাজ্য, চীন, ভারত,বাংলাদেশসহ বিভিন্ন রাষ্ট্রে প্রতিরোধক টিকা দেওয়া শুরু করেছে।
বিশ্বে আজকে পর্যন্ত আক্রান্ত ১৮ কোটি ৮৫ লাখ ৭৯ হাজার ৬১৩ জন । সারাবিশ্বে মৃত্যু ৪০ লাখ ৬৫ হাজার ৩২৬ জন । সুস্থ হয়েছে ১৭ কোটি ২৪ লাখ ৬ হাজার ২৭৭ জন। উৎপত্তি দেশ চীনে আক্রান্ত ও মৃত্যু উভয় কমলেও উৎপত্তিস্থল উহানে ফের সংক্রামন দেখা দিয়েছে। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪ জন। যুক্তরাষ্ট্রে মৃত্যু ৬ লাখ ২৩ হাজার ৩৮২ জন । ব্রাজিলে মৃত্যু ৫ লাখ ৩৫ হাজার ৮৩২ জন। ম্যাক্সিকোতে মৃত্যুর সংখ্যা ২ লাখ ৩৫ হাজার ৮৩২ জন। যুক্তরাজ্যে মৃত্যু ১ লাখ ২৮ হাজার ৪৮১ জন। ইতালি ১ লাখ ২৭ হাজার ৮০৮ জনের মৃত্যু হয়েছে । ফ্রান্সে মৃত্যু ১ লাখ ১১ হাজার ৪০৭ জন। রাশিয়ায় মৃত্যু ১ লাখ ৪৪ হাজার ১১২ জন । ইরানে এ পর্যন্ত মৃত্যু ৮৬ হাজার ২০৭ জন। ভারতে মৃত্যু হয়েছে ৪ লাখ ১১ হাজার ৪৩৯ জন। বাংলাদেশে এ পর্যন্ত মৃত্যু ১৬ হাজার ৮৪২ জন।
আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষা ব্যবস্থা সংস্কারের দাবিতে এক মাস আগে ফ্রান্সে শুরু হওয়া ছাত্র আন্দোলন এখনও অব্যাহত রয়েছে। আন্দোলনে সংশ্লিষ্টতার অভিযোগে গত এক মাসে শুধু রাজধানী প্যারিস অঞ্চল থেকেই রেকর্ড ১ ...
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সুদূর পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ১৫ অক্টোবর বিকেল ৩টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।আন্তর্জাতিক সং ...
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শ্রেণিকক্ষে পাঠদান চলার সময় এ মর্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লাগাতার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে চরম নিরাপত্তা সংকটে পড়েছে সৌদি আরব। রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে পরপর হামলার পর বিমানবন্দর ...
সব মন্তব্য
No Comments