আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্য যুদ্ধ অবসানে ইরানের সঙ্গে যদি চুক্তি না হয়, তাহলে দেশটি ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে নতুন করে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী ভাষণে এই হুমকি দিয়েছেন তিনি।
৩৭ মিনিটের ভাষণে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সাত মাসের যুদ্ধ তেহরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রেখেছে এবং মধ্যপ্রাচ্যে তাদের আধিপত্য ভেঙে দিয়েছে। তিনি বলেন, তার সামনে এখন বড় সিদ্ধান্ত - ইরানের সঙ্গে এমন একটি চুক্তি করা যা তাদের আবার গড়ে তুলতে এবং মধ্যপ্রাচ্যের অন্যতম সেরা দেশ হতে দেবে, নাকি দ্রুত ইসলামিক প্রজাতন্ত্রকে ধ্বংস করে দেওয়া।
ট্রাম্প তার ভাষণে বলেন, “আমি কি তাদের জাহান্নামে ঠেলে দেব; যেখান থেকে তাদের বেঁচে ফেরার কোনো সুযোগ থাকবে না এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোনো আশাও অবশিষ্ট থাকবে না?” তিনি আরও বলেন, “Do I drive them into hell with no chance of survival and no hope of future greatness or generations?”। মার্কিন প্রেসিডেন্ট বলেন, “Or do I annihilate the Islamic Republic and do it quickly, never giving them a chance to kill and destroy people and countries again?”।
রয়টার্স জানিয়েছে, ট্রাম্প সতর্ক করে বলেছেন যে শান্তি চুক্তি ছাড়া তিনি ইরানকে ধ্বংস করে দিতে পারেন। তার এই বক্তব্যের সময় ইরানের প্রতিনিধিরা মিলনায়তন থেকে ওয়াকআউট করেন বলে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট।
তবে আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব বলে মনে করেন তিনি। ট্রাম্প বলেন, “আমার বিশ্বাস, নির্বাচনের পরপরই আমাদের একটি চুক্তি হবে। কারণ চুক্তি না করা তাদের জন্য কোনো কাজের কথা নয়। তারা কেবল মধ্যবর্তী নির্বাচনে আমার ফলাফল কী হয়, তা দেখার অপেক্ষায় রয়েছে।” এই নির্বাচনে কংগ্রেসের গঠন নির্ধারিত হবে বলেও রয়টার্স উল্লেখ করেছে।
অন্যদিকে, সাধারণ পরিষদের ভাষণে ট্রাম্প রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানেও আশা প্রকাশ করেছেন। তিনি বলেন, মস্কোর আগ্রাসন বন্ধে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি সমঝোতা চুক্তি অতিদ্রুত সম্ভব। তিনি বলেন, “আমরা রাশিয়া ও ইউক্রেনের নেতাদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং আমরা বিষয়টির সুরাহা করব। আমি মনে করি, মানুষ যতটা দ্রুত ভাবছে, তার চেয়েও দ্রুত গতিতে এটি ঘটতে যাচ্ছে।”
রফিকুল ইসলাম সুজন: জাতিসংঘের ৮১তম অধিবেশনের হাই-লেভেল সাধারণ বিতর্ক আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে নিউইয়র্কে শুরু হচ্ছে। অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল ৮ সেপ্টেম্বর। সাধারণ বিতর্ক চলবে ২২ থেকে ...
আন্তর্জাতিক ডেস্ক: হুথি ও সৌদি-সমর্থিত বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হওয়ায় লোহিত সাগর পাড়ি দিয়ে পালাচ্ছেন ইয়েমেনিরা। চলতি মাসে ইরান-সমর্থিত হুথিদের আকস্মিক অভিযানে পরিস্থিতি নতুন মোড় নিয়েছে।রয়টার্ ...
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের হুথি গোষ্ঠী সৌদি আরবের রাজধানী রিয়াদে বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে। হামলার পর রিয়াদের মূল বিমানবন্দর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ...
আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মানবাধিকার বিশেষজ্ঞদের একটি স্বাধীন তদন্ত মিশন জানিয়েছে, ইরানে দুটি ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্র যুদ্ধাপরাধ করেছে বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। বৃহস্পতিব ...
সব মন্তব্য
No Comments