ডেস্ক রিপোর্ট: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ সাইফুল আলম ডেনি (৪২) কে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ।
আজ মঙ্গলবার (৫ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ০১:৩০ ঘটিকায় যাত্রাবাড়ীর শহীদ আল-ফারুক রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম এতথ্য নিশ্চিত করেছেন।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে থাত্রাবাড়ী থানাধীন শহীদ আল-ফারুক রোড এলাকা থেকে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাইফুলকে গ্রেফতার করে থানার চৌকস একটি টিম। গ্রেফতারকৃত সাইফুল আলম দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানার একটি মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থ দণ্ডের রায় দেয় আদালত।
গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments