ডেস্ক রিপোর্ট: মাননীয় প্রধান উপদেষ্টা কর্তৃক জাতির উদ্দেশ্যে ভাষণ প্রসঙ্গে এক প্রতিক্রিয়াতে বাংলাদেশ জাসদ সভাপতি জনাব শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক প্রধান যুক্ত বিবৃতিতে বলেন, "জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনাতে যে সব বিষয়ে সকল দল একমত হয়েছে সেগুলোই জাতীয় সনদ। এর বাইরে কোনো বিষয় সরকার যদি চাপিয়ে দিতে চায় সেটা অনৈক্যকে অমীমাংসেয় করে তুলবে। সংবিধান সংস্কারের জন্য জাতীয় সংসদে আলোচনার পূর্বে গণভোট অপ্রয়োজনীয়। তারপরও জাতীয় ঐকমত্য কমিশনে সর্বসম্মত প্রস্তাবগুলোতে গণভোট নেয়া যেতে পারে, কিন্তু এ গণভোট দ্বারা সংবিধান পরিবর্তন করা যাবে না। সাংবিধান বিদ্যমান থাকা অবস্থায় রাষ্ট্রপতির আদেশ জারি করা সংবিধানসম্মত নয় বলেই আমরা মনে করি। প্রয়োজনীয় অধ্যাদেশ দ্বারা গণভোট জাতীয় সংসদ নির্বাচনের সাথে একই সময়ে হতে পারে। জাতীয় সংসদকে নতুন নামে অভিহিত করা দ্বৈত স্বত্ত্বা প্রদান করা সংবিধান বিরোধী। কতিপয় দলের অবাস্তব দাবিকে জুলাই সনদ বলে চালিয়ে দেয়া গণতান্ত্রিক মানসিকতার পরিচায়ক নয়। গণভোটের জন্য যে ভাবে চারটি প্রশ্নের প্রস্তাব করা হয়েছে তা গণভোটকে হাসি-ঠাট্টার বিষয়ে পরিণত করা হয়েছে। আমরা যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আয়োজনকে স্বাগত জানাই। কিন্তু গোঁজামিলপূর্ণ গণভোটকে গ্রহণ করতে পারছি না। নির্বাচন কমিশন আর দেরি না করে জাতীয় সংসদের তফসিল ঘোষণা করবেন, জাতি সেটাই আশা করে।"
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments