দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদী থেকে অর্ধগলিত অবস্থায় অজ্ঞাত একটি লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। তবে ওই লাশটি নারী না পুরুষের তা প্রাথমিক ভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। গতকাল শনিবার দুপুর ১টার দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকার মজনুর ইটভাটার নিকটে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এনিয়ে গত দেড়মাসে ৩টি অজ্ঞাত লাশ উদ্ধার হলো।
দৌলতপুর থানা পুলিশ সূত্র জানায়, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে নদীতে ডুবিয়ে রাখা একটি নৌকার কাছে লাশটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। পরে পাবনা নৌ পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ।
লাশ উদ্ধারের বিষয়ে পাবনা লক্ষ্মীকুন্ডা নৌ পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সেকেন্দার আলী বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। লাশটি অর্ধগলিত ও পঁচে যাওয়ায় প্রথমিকভাবে লাশের বয়স, মৃত্যু কারন ও লিঙ্গ সনাক্ত করা সম্ভব হয়নি।
এদিকে ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আওয়াল কবীর বলেন, পদ্মা নদী থেকে লাশটি পাবনা নৌ পুলিশ সদস্যরা উদ্ধার করেছে।
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
বরিশাল অফিস: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জাতীয় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি (৫৭) এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১১ সেপ্টেম্ব ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
সব মন্তব্য
No Comments