ডেস্ক রিপোর্ট: গোপালগঞ্জে চলমান কারফিউ আগামীকাল ১৮ জুলাই সকাল ১১টা পর্যন্ত অব্যাহত থাকবে। সকাল ১১টা থেকে তিন ঘণ্টা শিথিল থাকার পর দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ চলমান থাকবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ মাহমুদুল হাসান এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
গতকাল বুধবার এনসিপির গোপালগঞ্জে পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চার জন নিহত হয়েছেন। দিনভর সংঘর্ষে আহত হয়েছে বহু মানুষ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে মঙ্গলবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, এনসিপির পথসভা চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে গোলাগুলির ঘটনা ঘটে এবং ব্যাপক ভাংচুর-অগ্নিসংযোগ হয়। আইনশৃঙ্খলা অপনতি হওয়ায় সেনা মোতায়েনকরা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাণহানি ঠেকাতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে কারফিউ জারি করা হয়েছে। এ ঘটনায় শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
বুধবার দুপুরে নিরাপত্তা পরিস্থিতি চরমে পৌঁছায়। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই কড়া নিরাপত্তা বেষ্টনির মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা গোপালগঞ্জ ত্যাগ করেছেন।
জানাযায়, সেনাবাহিনী , র্যাব ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে সড়কপথে জেলা শহর থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরিস্থিতি অবনতি হলে এরআগে স্থানীয় প্রশাসন গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি করে ।
এনসিপি নেতারা অভিযোগ করেন, তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রলীগের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে হামলা চালায়। তবে আওয়ামীলীগ ও ছাত্রলীগ এসব অভিযোগ অস্বীকার করেন।
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।এ বিষয়ে সাতলা ইউন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
সব মন্তব্য
No Comments