স্টাফ রিপোটার: স্বাধীনতার চেতনায় দেশে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রাম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার (২৬ মার্চ) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ৫৩তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির সূর্য সন্তানদের প্রতি বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আমরা যখন স্বাধীনতার যুদ্ধ করেছিলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে আমাদের যে স্বপ্ন ছিল, যে আশা-আকাঙ্ক্ষা ছিল একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা। কিন্তু দুর্ভাগ্য আমাদের আজকে ৫১ বছর পরেও সেই গণতন্ত্রের জন্য আমাদেরকে প্রান দিতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে। আমাদের ভোটাধিকার আজকে হারিয়ে গেছে, আমাদের কথা বলার অধিকার হারিয়ে গেছে, সাংবাদিকদের সত্য কথা লেখার অধিকার হারিয়ে গেছে। আমাদের দেশের সত্যিকার অর্থে একটি কর্তৃত্ববাদী ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, আজকে এই মহান দিনে আমরা শপথ গ্রহণ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা ভোটের অধিকারের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, মানুষের যে কষ্ট চাল ডাল তেল সহনীয় পর্যায়ে আনার জন্য এবং দেশকে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা যে সংগ্রাম শুরু করেছি সে সংগ্রাম আমরা চালিয়ে যাব।
এসময় দলের পক্ষ থেকে, বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে দেশবাসীকে স্বাধীনতার শুভেচ্ছা জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, স্বাধীনতা অর্জনের জন্য আমাদের লাখো শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং সেই সাথে বর্তমান ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যারা শহীদ হয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করছি।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহাজাহান ওমর, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, নাজিম উদ্দিন আলম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরী এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
স্টাফ রিপোর্টার: শোষন ও লুটপাট করে যারা পালিয়ে যায় দেশের সেসব শত্রুদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। ‘জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপ ...
সব মন্তব্য
No Comments