ইরানে মার্কিন হামলা, পাল্টা হামলায় কাঁপছে মধ্যপ্রাচ্য

প্রকাশ : 02 Sep 2026
ইরানে মার্কিন হামলা, পাল্টা হামলায় কাঁপছে মধ্যপ্রাচ্য

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনী মঙ্গলবার ফের ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)। মঙ্গলবার ১৬০০ জিএমটি থেকে এই হামলা শুরু হয়।


সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর "সাম্প্রতিক হামলার চেষ্টার" এবং মোতায়েন থাকা মার্কিন সদস্যদের ওপর হামলার জেরেই এই হামলা চালানো হয়েছে। 


সেন্টকমের পোস্ট অনুযায়ী, মার্কিন বাহিনী আইআরজিসির লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে, যার মধ্যে রয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সিস্টেম, সামুদ্রিক সম্পদ ও স্থাপনা, মাইন পাতার সক্ষমতা এবং যোগাযোগ ব্যবস্থা।


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, "The United States is, as we speak, striking Iranian Targets near the Strait of Hormuz" এবং এই হামলা হরমুজ প্রণালীতে সি-মাইন বসানোর ব্যর্থ চেষ্টা এবং জর্ডানে মার্কিন ঘাঁটিতে ৮টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে চালানো হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি পাল্টা জবাব দেয় তবে আরও কঠিন হামলা চালানো হবে।


বিয়ের অনুষ্ঠানে হামলা, শিশুসহ নিহত ৪


ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, দক্ষিণ ইরানের হরমুজগান প্রদেশের সিরিক কাউন্টির কুহেস্তাক শহরে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালে মার্কিন ক্ষেপণাস্ত্রের স্প্লিন্টার একটি বাড়িতে আঘাত হানলে এই হামলায় এক শিশুসহ চারজন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হন।


রেড ক্রিসেন্ট এক্স-এ দেওয়া পোস্টে জানায়, "Following a US missile attack, shrapnel hit a residential home in the city of Kuhestak, in Sirik county of Hormozgan province, where a wedding celebration was taking place," এবং "More than 50 people were injured and four people, including a young child, were martyred." 


ইরানের সরকারি অ্যাকাউন্টে শেয়ার করা একটি ভিডিওতে বিয়ের স্থানে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং চিৎকারের শব্দ শোনা গেছে। স্থানীয় ডেপুটি গভর্নর আহমাদ নাফিসি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, সিরিকের কুহেস্তাক গ্রামে এই ঘটনা ঘটে। সিরিক কাউন্টি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর তীরে অবস্থিত।


এই ঘটনায় তাৎক্ষণিকভাবে সেন্টকম কোনো মন্তব্য করেনি।


ইরানের পাল্টা হামলা: ইরাক, জর্ডান, কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু


স্থানীয় রাষ্ট্রীয় গণমাধ্যম এবং জর্ডানের সশস্ত্র বাহিনীর তথ্যমতে, এর জবাবে ইরান ইরাক ও জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালায়। কুয়েত ও বাহরাইনেও হামলার খবর পাওয়া গেছে।


জেরুজালেম পোস্ট জানিয়েছে, Iran launched retaliatory strikes on US bases in Jordan, Kuwait and Bahrain, overnight from Tuesday to Wednesday, following the US's renewal of strikes against IRGC targets in Iran on Tuesday। 


কুয়েতের সেনাবাহিনী জানায়, "Kuwaiti air defenses are currently confronting attacks by hostile drones, following the sinful Iranian aggression,"। বাহরাইনে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে তাসনিম নিউজ জানিয়েছে এবং এরবিল, ইরাকেও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। 


জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, তারা তাদের আকাশসীমায় প্রবেশ করা ১৩টি ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে ১০টি প্রতিহত করেছে, বাকি ৩টি জনবসতিহীন এলাকায় পড়েছে। জর্ডানের এই হামলায় প্রাথমিকভাবে কোনো মার্কিন হতাহতের খবর নেই বলে রয়টার্স জানিয়েছে।


ইরানের বিপ্লবী গার্ড দাবি করেছে, তারা আকাবা উপসাগরের তীরে জর্ডানে অবস্থিত ক্যাম্প টিটিন নামে পরিচিত মার্কিন মেরিন ঘাঁটিতে ভারী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এছাড়া বাহরাইনের শেখ ঈসা বিমান ঘাঁটিতেও ড্রোন হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি।


উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বিক্ষিপ্ত হামলা চলছে। প্রায় ৪০ দিনের তীব্র বোমাবর্ষণের পর একটি অস্থায়ী বিরতি থাকলেও গত সপ্তাহে ফের উত্তেজনা বাড়ে।


সম্পর্কিত খবর

;