স্টাফ রিপোটার: প্রভুভক্তের কারণে বাংলাদেশ সরকার রোহিঙ্গা ইস্যুর সমাধান করতে পারছে না মন্তব্য করে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, জাতিসংঘের রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়ে কথা উঠলে সেখানে চীনসহ ভারত এবং রাশিয়া মিয়ানমারের পক্ষ অবলম্বন করায় বাংলাদেশ এই সংকট সমাধান করতে পারছে না। বর্তমান শাসকগোষ্ঠীর পার্শ্ববর্তী দেশ প্রীতির কারণে।
সোমবার (২০ মার্চ) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর রুনী মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রোহিঙ্গা প্রত্যাবাসন শীর্ষক আলোচনা সভার আয়োজন করে রোহিঙ্গা প্রত্যাবাসন জাতীয় কমিটি।
হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ আজ বন্ধুশূন্য একটি দেশ। রোহিঙ্গা ইস্যুতে পৃথিবীর দু একটি মুসলিম রাষ্ট্র ছাড়া কেউ সরাসরি বাংলাদেশকে সমর্থন করেনি। সেই দু একটি রাষ্ট্রও তেমন ক্ষমতাধর নয়।
তিনি বলেন, ভারতের সীমান্তে কোন রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া হয়নি। অথচ এই সরকার (আওয়ামী লীগ) বলছে ভারত না চাইতেই আমরা সব দিয়েছি। এই সরকার যা কিছু করছে, তা প্রতিবেশী রাষ্ট্রকে খুশি করার জন্য।
বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন, আমরা এখনো স্বাধীন নই। যে দেশে গণতন্ত্র থাকেনা, ভোটাধিকার থাকে না তাদের কাছ থেকে জনকল্যাণমূলক ও দেশের স্বার্থে কোন কিছু আশা করা যায় না।
রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি বলেন, উপযুক্ত সময়ে বাংলাদেশে অবস্থানরত ১২ লক্ষ রহিঙ্গাকে সামরিক প্রশিক্ষণ দিয়ে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে। তখন তারা নিজেদের অধিকার নিজেরাই আদায় করতে পারবে।
আজকে এই বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে মানবাধিকার লংঘনকারী দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। বারবার বলা হচ্ছে জনগণের অধিকার ফিরিয়ে দিন। কিন্তু তারা ভ্রুক্ষেপ করছে না বরং ইভিএম এর মাধ্যমে কারচুপি করে আবার একদলীয় শাসন কায়েম করতে চায়।
তিনি বলেন, আওয়ামী লীগ এ দেশ কখনোই স্বাধীন হোক সেটা চায়নি। মাওলানা ভাসানী টেপ রেকর্ডার নিয়ে শেখ মুজিবের কাছে গিয়ে বলেছিলেন তুমি স্বাধীনতা ঘোষণা কর। তখন তিনি (শেখ মুজিব) বলেছিলেন আমি বিচ্ছিন্নতাবাদী নেতা হতে চাই না। জিয়াউর রহমান সেদিন স্বাধীনতার ঘোষণা না দিলে এই দেশে মুক্তিযুদ্ধ হতো না। অথচ এই আওয়ামী লীগ নিজেদেরকে মুক্তিযোদ্ধাদের পক্ষের শক্তি হিসেবে দাবি করে।
হাফিজ বলেন, ২০২৩ সালে আরেকটি মুক্তিযুদ্ধ করতে হবে। আর এই যুদ্ধের নেতৃত্ব দিবেন বিএনপি এবং তারেক রহমান। এ যুদ্ধের মাধ্যমে গণতন্ত্র মুক্ত করা হবে। আমরা যে বীরের জাতি তা আবার প্রমাণ করতে হবে।
আলোচনা সভায় লিখিত বক্তব্য পাঠ করেন কলামিস্ট কালাম ফয়েজী।
আয়োজক সংগঠনের সভাপতি হারুনূর রশিদের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন - রাষ্ট্র সংষ্কার আন্দোলনের আহ্বায়ক এ্যাডভোকেট হাসনাত কাইয়ূম, জাসদের সহ-সভাপতি এ্যাডভোকেট এম জাবির, সাবেক ছাত্রনেতা নুরুর রহমান জামিল, এছাড়া সাইফুল ইসলাম শিশির প্রমুখ।
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
চট্টগ্রাম অফিস: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বর্তমান সরকারের পতন হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম ...
সব মন্তব্য
No Comments