সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় চামারী ইউনিয়ন পরিষদ নির্বাচনের ১০দিন পরে ব্যালট পেপার উদ্ধারে সুষ্ঠু তদন্ত ও পুনরায় ভোট গ্রহণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল ৩টায় চামারী ইউনিয়ন পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী রশিদুল ইসলাম মৃধা, মোটরসাইকেল প্রতিকের প্রার্থী রবিউল করিম, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম মন্ডল, যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম খান, বেলাল সরদার, ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাহিদুল ইসলাম মানিক প্রমুখ।
মানববন্ধনে প্রায় এক হাজার দলীয় নেতা-কর্মী ও জনসাধারণ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, যে নির্বাচনের ব্যালট পেপার পানিতে ভাসে আমরা সেই নির্বাচন প্রত্যাখ্যান করি। ব্যালট পেপার উদ্ধারের সুষ্ঠু তদন্ত করা হোক। এ ইউনিয়নে পুনরায় ভোট গ্রহণের দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, নাটোরের সিংড়ায় ভোট গ্রহণের ১০ দিন পরে সীলমারা ব্যালট পেপার উদ্ধার করেছে এলাকাবাসী। মঙ্গলবার (৪রা জানুয়ারি) সকাল ৯টায় উপজেলার চামারী ইউনিয়নের বিলদহর মরা নদীতে বস্তাবন্দী সীলমারা ব্যালট পেপার উদ্ধার করে স্থানীয়রা। এর কিছুক্ষণ পরে বিলদহর বাজারের স'মিলের পাশে আরও এক বস্তা সীলমারা ব্যালট পেপার দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে থানায় আনে। উদ্ধারকৃত ব্যালট পেপারে দেখা যায়, অধিকাংশ মোটরসাইকেল প্রতিকে এবং কিছু সংখ্যক নৌকা প্রতিকে সীলমারা রয়েছে।
গত ২৬ ডিসেম্বর ৪র্থ ধাপের নির্বাচনে সিংড়া উপজেলার চামারী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাবিবুর রহমান ঘোড়া প্রতিকে ৭৩১৩ ভোট পেয়ে বিজয়ী হয়। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রবিউল করিম মোটরসাইকেল প্রতিক নিয়ে ৪৪৭২ ভোট পেয়ে দ্বিতীয় ও রশিদুল ইসলাম মৃধা নৌকা প্রতিকে ৩৮২৯ ভোট পেয়ে তৃতীয় হয়।
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনি ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
সব মন্তব্য
No Comments