ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। আগেই টেস্ট ও টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন। বাকি ছিল ওয়ানডে ক্রিকেটের বিদায় বলা, সেটিওবিদায় বলে দিলেন। বুধবার (১২ মার্চ) সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন মাহমুদউল্লাহ রিয়াদ। পোস্টে তিনি লিখেন, সকল প্রশংসা মহান আল্লাহর। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।
আরও লিখেন রিয়াদ, আমার সহকর্মী, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ জানাই, যারা সবসময় আমাকে সমর্থন করেছেন। বিশেষ ধন্যবাদ দিতে চাই, আমার মা-বাবাকে , আমার শ্বশুরকে এবং আমার ভাই এমদাদউল্লাহকে, যিনি একজন কোচ এবং পরামর্শক হিসেবে শৈশব থেকেই আমার পাশে ছিলেন।
স্ত্রী-সন্তানদের ধন্যবাদ জানিয়ে মাহমুদউল্লাহ বলেন, অবশেষে আমার স্ত্রী এবং বাচ্চাদের ধন্যবাদ, যারা ভালো কিংবা মন্দ সবসময় আমাকে সমর্থন দিয়েছে। আমি জানি, আমার ছেলে লাল-সবুজের জার্সিতে আমাকে মিস করবে।
সবশেষ বাংরাদেশ ক্রিকেট টিমকে শুভ কামনা জানিয়ে আরও লিখেন, সবকিছু নিখুঁতভাবে শেষ হয়না। কিন্তু আপনাকে পজিটিভলি সামনে এগিয়ে যেতে হবে। আলহামদুলিল্লাহ।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির অবসরের ঘোষণার পর স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর আবেগঘন বার্তা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।সোমবার (৩১ আগস্ট) ইনস্টাগ্রামে আন্তর্জাতিক ফুটবল থে ...
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
সব মন্তব্য
No Comments