দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে ছোটভাই ও তার শ্যালকদের লাঠির আঘাতে বড়ভাই চাঁদ আলী (৪৫) খুন হয়েছেন। শনিবার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত চাঁদ আলী দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের লালনগর গ্রামের ময়নাল প্রামনিকের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, লালনগর গ্রামে ÿেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে চাঁদ আলীর সাথে তার ছোটভাইয়ের বৌ হেমালী খাতুনের বাক বিতন্ডা হয়। এরই জের ধরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ছোটভাই সোহেল (৪২) ও তার শ্যালক রবিউল (৪০), জাহিদুল (৩৫) সহ ৪-৫জন সংগবদ্ধ হয়ে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে বড়ভাই চাঁদ আলীকে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হলে শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় চাঁদ আলী (৪৫) মারা যান।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) মোস্তফা হাবিবুল্লাহ্ জানান, নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট হস্থান্তর করা হয়েছে। হত্যাকান্ডের ঘটনায় নিহত চাঁদ আলীর স্ত্রী লিলুফা বাদী হয়ে ১০জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন যার নং ২৭।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments