মো.পাভেল ইসলাম রাজশাহী : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি ঠিক করে দিবে না,পালানোর জন্য পথ আওয়ামী লীগকেই ঠিক করে নিতে হবে।
শনিবার বিকেলে রাজশাহী নগরীর সোনাদীঘি মোড়ে ১০ দফা দাবি আদায়ে বিএনপি ঘোষিত যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন,ভোটের প্রয়োজন না থাকায় আওয়ামী লীগ সরকার দফায় দফায় সব ধরনের তেল ও গ্যাসের দাম বাড়াচ্ছে। অন্যদিকে ডলার সংকটে এলসি করতে না পারায় পণ্য আমদানি করা সম্ভব হচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে দেশ ফকির রাষ্ট্রে পরিণত হবে।
১৫ বছরে তিনটা নির্বাচন হয়েছে কেউ ভোট দিতে পারিনি। ভোট দেওয়া মানুষ ভুলে গেছে।আমরা প্রতিযোগিতা করে ভোটে নির্বাচিত হয়েছিলাম।চুরি করিনি।
মির্জা আব্বাস আরও বলেন,তত্ত্বাবধায়ক সরকারের দাবি ছিল আওয়ামী লীগ ও জামায়াতের।বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা এই দাবি তুলেছিলেন।এখন সেখান থেকে তারা সরে এসেছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে।
মহানগর বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী ঈশার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু,বিএনপির কেন্দ্রীয় নেতা ও রাজশাহীর সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল,বিএনপির রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সহ-সংগঠনিক সম্পাদক শাহীন শওকত,বিএনপির কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক শফিকুল হক মিলন,রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ প্রমূখ।
কুষ্টিয়া অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। বুধবার ২৬ মে দুপুরে নিজের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রি ...
স্টাফ রিপোর্টার: সাবেক অন্তর্বর্তী সরকারে ‘কিচেন কেবিনেট’ ছিল বলে জানিয়েছেন ওই সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে তিনি নিজে সেই ‘কিচেন কেবিনেটের’ সদস্য ছিলেন না বলে ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গুম, খুন ও আন্দোলনে শহীদ হওয়া বিএনপি নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গ ...
ডেস্ক রিপোর্ট: আগামী জাতীয় নির্বাচনেই আওয়ামী লীগ অংশ নিতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ...
সব মন্তব্য
No Comments