ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস পরীক্ষার নমুনা দিতে লাইনে দাঁড়ানো অবস্থায় মোঃ ইকবাল হোসেন-(৪৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার সকাল পৌনে ৯টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের এন্টিজেন সেন্টারের সামনে (বিএমএ ভবন) এই ঘটনা ঘটে ।
মৃত ইকবাল হোসেন সদর উপজেলা নাটাই (উঃ) ইউনিয়নের বেহাইর গ্রামের সহিদুল ইসলামের ছেলে। পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত এক সপ্তাহ ধরে ঠান্ডা, জ্বরসহ করোনা উপসর্গে ভুগছিলেন ইকবাল হোসেন।
বুধবার সকালে করোনাভাইরাসের পরীক্ষার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। পরীক্ষার জন্য ফরম পূরন শেষে নমুনা দেয়ার জন্য ইকবাল হোসেন লাইনে দাঁড়ান। লাইনে দাঁড়ানো অবস্থায় হঠাৎ অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। সাথে সাথে তাকে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোলায়মান মিয়া জানান, তিনি করোনা ভাইরাস সাসপেক্টেট ছিলেন। তাকে মুমূর্ষ অবস্থায় জরুরি বিভাগে আনার পর তার মৃত্যু হয়।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুধু শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ...
স্টাফ রিপোর্টার: মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্ ...
স্টাফ রিপোর্টার: পরীক্ষাসহ সব দিক বিবেচনায় নিয়ে চলতি বছর নয়, আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন শুরু করার আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। ...
ডেস্ক রিপোর্ট: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে ...
সব মন্তব্য
No Comments