স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন এক মা নিজের জমি বিক্রি করে সন্তানের চিকিৎসা করাচ্ছেন— এমন খবর জানার পর তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিয়েছিল ‘আমরা বিএনপি পরিবার’ সেল। পরবর্তীতে ড্যাবের ডাক্তাররা চিকিৎসাধীন আরিফুল হকের চিকিৎসা সম্পন্ন করেন।
তারই ধারাবাহিকতায় আরিফের ৩ মাস চিকিৎসা শেষে ছুটি পরবর্তী ঔষধ ও পরবর্তী চিকিৎসার ব্যাপারে করনীয় নির্ধারন ঠিক করতে সোমবার জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট তারেক রহমানের নির্দেশে ও নির্বাহী পরিচালক ডাঃফরহাদ হালিম ডোনারের তত্ত্বাবধানে ও জেডআরএফের রিহ্যাবিলিটেশন কমিটির আহবায়ক ডাঃশাহ মুহাম্মদ আমানুল্লাহর সহযোগিতায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে যান— বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ও জেডআরএফের রিহ্যাবিলিটেশন কমিটির সদস্য সচিব ডা. পারভেজ রেজা কাকন।
অসহায় আরিফুুল ইসলামের মায়ের প্রতি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর সহমর্মিতার বার্তা পৌঁছে দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন— শিশু বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডাঃ মো: ফারুক আহমেদ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ এম আর হাসান, ডাঃহাসিবুর রহমান, ডা.মুন্নাসির জামান ডাঃআদনান আহসান চৌধুরী, নাফিস বিন শামীম, নাজিউর নাঈম, শাহরিয়ার রহমান শাকিল, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ মো: মোরসালিন খন্দকার অনিক, মো:মারুফ হাসান, মো:খায়রুল ইসলাম শাওন প্রমুখ।
উল্লেখ্য, আরিফুল ইসলাম ২০২৩ সালে একটা দুর্ঘটনায় আঘাত পেয়ে প্যারালাইজড হয়।
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
সব মন্তব্য
No Comments