সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ অবশেষে জামালপুর জেলায় সরিষাবাড়িতে চাঞ্চল্যকর বিপুল হত্যা মামলার প্রধান আসামী মো. আসাদুজ্জামান তালুকদার আপেলকে (৪৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ১৭ জানুয়ারি সরিষাবাড়ির তারাকান্দিতে ১৩ শতাংশ জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাই আতাউর রহমান বিপুল ও তার পরিবারের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে আপেল ও তার স্বজনেরা। এসময় কুপিয়ে বিপুলের ডান হাত ও ডান পা বিচ্ছিন্ন করে আপেল ও তার সহযোগীরা। এছাড়াও তাদের দায়ের আঘাতে গুরুত্বর আহত হয় বিপুলের মা আসমা বেগম ও তার স্ত্রী মুক্তা বেগম। এই নির্মম ঘটনায় বিপুলের ভাই বাদী হয়ে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। হত্যার ঘটনাটি পুরো জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম প্রেসবিজ্ঞপ্তিতে আরো জানান, ঘটনার পরপরই দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ১০ জন আসামীর মধ্যে ৬ জনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা। সবশেষ শনিবার দিবাগত রাত দেড়টার দিকে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার হরিপুল এলাকা থেকে আসাদুজ্জামান আপেলকে গ্রেপ্তার করা হয়। এই হত্যা মামলায় ভুক্তভোগীরা ন্যায় বিচার পাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
পুলিশ সুপার আরো জানান, ঘটনার পরপরই দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে এজাহারনামীয় ১০ জন আসামীর মধ্যে ৬ জনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা। এই হত্যা মামলায় ভুক্তভোগীরা ন্যায় বিচার পাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।
রাহাদ সুমন,বরিশাল : শিক্ষামন্ত্রীর পদত্যাগ, শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং শিক্ষার্থীদের বিভিন্ন দাবিতে বরিশালে ‘মার্চ টু শিক্ষা বোর্ড’ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। কর্মসূচির একপর্যায়ে শিক্ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার একটি এলাকায় খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসা একটি মেছো বিড়ালকে আটক করেছে স্থানীয়রা। পরে প্রাণীটির গলায় রশি বেঁধে রাখা হলে সেটিকে একনজর দেখতে উৎসুক মা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করেছেন। কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা প্রশ্নপত্রের ...
সাতক্ষীরা প্রতিনিধি।। সাতক্ষীরায় দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে (৮) ফুসলিয়ে ছাদ নিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১২ জুলাই (রোববার) বিকেলে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া পশ্চিমপা ...
সব মন্তব্য
No Comments