ডেস্ক রিপোর্ট: জনগণের আস্থা অর্জনে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ।
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আজ সন্ধ্যায় কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময়কালে এ আহ্বান জানান। ৩ দিনের সফরে বিকেলে তিনি কিশোরগঞ্জের মিঠামইন পৌঁছান।
সন্ধ্যায় মিঠামইনে রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাষ্ট্রপতি বলেন, জনপ্রতিনিধিদের মূল কাজ জনগণের কল্যাণে কাজ করা । এর জন্য জনগণের আস্থা ও বিশ্বাস অর্জন করার কথা বলেন রাষ্ট্রপতি।
স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, শুধু উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবাযয়ন করলেই হবে না, জনগণ যেন উন্নয়নের সুফল পায় তা নিশ্চিত করতে হবে।
সংসদ সদস্য মোঃ আফজাল হোসেন ও রেজওয়ান আহম্মদ তৌফিক এবং রাষ্ট্রপতির সচিবগণ এসময় উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বর ...
স্টাফ রিপোর্টার: ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম ধাপে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাঠানো ৪৭ লাখ ৫ ...
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
সব মন্তব্য
No Comments