রংপুর অফিস : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, পঁচাত্তর পরবর্তী সময়ে বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনাকে কেড়ে নেয়ার চেষ্টা করা হয়েছে। ধর্ম নিয়ে জাতিকে বিভক্ত করার চেষ্টা হয়েছে। হিন্দু-মুসলমানের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে দিয়ে জিয়া, এরশাদ, খালেদা জিয়ারা বাংলাদেশকে ছিন্ন ভিন্ন করে দিয়ে ব্যর্থ রাষ্ট্র করার চেষ্টা করেছে। কিন্তু দেশরতœ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সেই অসাম্প্রদায়িক চেতনাকে ধরে রেখে উন্নয়ন করায় বাংলাদেশ আজ বিশ্বে মাথা তুলে দাঁড়িয়েছে।
প্রতিমন্ত্রী আজ দিনাজপুরের বিরলের মঙ্গলপুরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরের (গৌরাঙ্গ আশ্রম) ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সকলে নিরাপদ থাকে। সাহস নিয়ে মানুষ মসজিদ, মন্দির ও প্যাগোডায় যেতে পারে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ কীভাবে ভালো থাকবে বিএনপি সেকথা বলেনা। তারা শুধু এতিমের টাকা আত্মসাতকারী খালেদা জিয়ার মুক্তি দাবি করবে। আর সাতসমুদ্র তের নদীর ওপারে এক অপরাধী বসে আছে, তার সঙ্গে তারা যোগাযোগ করে, কীভাবে বাংলাদেশ দখল করা যাবে। নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে মীরজাফরের হাত ধরে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষ শাসন করেছে। আজকে লন্ডনে বসে তারেক রহমান ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো স্বপ্ন দেখছে। বাংলাদেশকে দখল করার জন্য মানুষের এই হত্যাযজ্ঞ নৈরাজ্যের বিনিময়ে তিনি বাংলাদেশকে দখল করতে চান। সেই সম্ভাবনা বাংলাদেশে নাই। বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করে পৃথিবীতে বাংলাদেশকে খাঁটো করার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে।
করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সফল নেতৃত্বের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, উন্নত দেশগুলো যখন করোনা নিয়ে দিশেহারা তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে সাহসী করে তুলেছেন। সবার সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশের মানুষ ধীরে ধীরে তাঁর সাহসে সাহসী হয়ে উঠেছেন। তিনি বলেন, করোনা মহামারীতে পৃথিবীর পবিত্র সব মসজিদগুলো বন্ধ করে দেয়া হয়েছিল। সৌদি আরব, পাকিস্তানে মসজিদ বন্ধ করে দেয়া হয়েছিল। বাংলাদেশে কোন মসজিদ-মন্দির বন্ধ হয়নি। স্বাস্থ্যবিধি মেনে সব চালু ছিল। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে পৃথিবীর প্রথম ৩০টি দেশের মধ্যে বাংলাদেশ ভ্যাকসিন পেয়েছে। এখন বাংলাদেশে প্রতিমাসে এক কোটি ভ্যাকসিন প্রবেশ করছে। আগামী অক্টোবরে ভরত থেকেও টিকা আসবে।
মন্দিরের সভাপতি নারায়ন চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিরলের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াজেদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments