ডেস্ক রিপোর্ট: ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় বসে বর্তমান আওয়ামী লীগ সরকার এখন দুর্নীতি ও লুটপাটের রাজত্ব কায়েম করেছে। সরকারদলীয় নেতাদের দুর্নীতি আজ মহামারীতে রুপ নিয়েছে। রাষ্ট্রের প্রতিটি সেক্টরে আজ দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা লুটে নিয়ে বিদেশে বেগম পাড়া তৈরী করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের অন্যতম সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। আজ নয়াপল্টনস্থ মহানগর বিএনপি’র কার্যালয়ের ভাসানী মিলনায়তনে মতিঝিল থানা বিএনপি’র ‘সদস্য তথ্য সংগ্রহ ফরম’ জমার কর্মসূচিতে বক্তব্য দানকালে এসব কথা বলেন। তিনি বলেন, দেশ বাঁচাতে জনগণকে সাথে নিয়ে এই সরকারকে হটিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে সৎ, দেশপ্রেমিক ও জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। এজন্য এখন থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে, পাড়ায়-পাড়ায় সংগঠন তৈরী করে আন্দোলনমূখী জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে।
সাংগঠনিক টীম-৩ এর প্রধান ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুস সাত্তার এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-যুগ্ম আহবায়ক হারুনুর রশীদ হারুন, টীম সদস্য ও মহানগর নেতা এ্যাডভোকেট ফারুকুল ইসলাম, জামিলুর রহমান নয়ন, আরিফা সুলতানা রুমা, সাইফুল্লাহ খালেদ রাজনসহ মতিঝিল থানা ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments