সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ দেশের বৃহৎ দৈনিক ১৭শ' মেট্রিকটন ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় এ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটির কারণে আবার উৎপাদন বন্ধ।
বুধবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যার দিকে এ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। ১৩ মাস ২৩ দিন কারখানার উৎপাদন বন্ধ থাকার পর ২৩ ফেব্রুয়ারী বিকেলে গ্যাসে সংকটের দায় দিয়ে ৬০ ভাগ হারে উৎপাদন শুরু হলেও ৪ দিন যেতে না যেতেই যান্ত্রিক ত্রুটির কারণে ফের উৎপাদন বন্ধ হলো। বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার প্রশাসন জিএম দেলোয়ার হোসেন।
যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু সালেহ্ মুহাম্মদ মোসলেহ উদ্দীন জানান, এ্যামোনিয়া প্ল্যান্টের ভাল্বে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় কারখানার উৎপাদন বন্ধ করা হয়েছে। তিনি আরো বলেন, বুধবার সন্ধ্যা ৭ ঘটিকার দিকে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে আমরা কারখানার উৎপাদন বন্ধ করে দিই। দ্রুত মেরামত কাজ চলছে। কাজ শেষ হলেই যে কোন সময় আমরা ফের উৎপাদনে যেতে সক্ষম হবো।
বেনাপোল প্রতিনিধি: রাজস্ব ফাঁকি ও মিথ্যা ঘোষণা ঠেকাতে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউসে আই আরএম টিমের কঠোর নজরদারি ও শতভাগ পণ্যচালান পরীক্ষা জোরদার করা হয়েছে। সন্দেহজনক চালান শতভাগ প ...
স্টাফ রিপোর্টার: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল সীমিত থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়িয়েছে কাতারএনার্জি। এর ফলে বাংলাদেশ, পাকিস্তান ও ইতালিসহ ইউরোপীয় ও এশী ...
স্টাফ রিপোর্টার: পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সম্পৃক্ততা বৃদ্ধি, বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রায় সহায়তা দেওয়ার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও বিদ্যানন্ ...
ডেস্ক রিপোর্ট: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো দেশজুড়ে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থীকে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে। তরুণদের উদ্ভাবন ...
সব মন্তব্য
No Comments