স্টাফ রিপোটার: স্টেশনে বিকল হওয়া আওয়ামী লীগের নির্বাচনী ট্রেন গন্তব্যে পৌছাতে পারবে না এমন হুশিয়ারী দিয়ে ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, যে নির্বাচনের ট্রেন 'মাষ্টার' শেখ হাসিনা নিজেই। আর সেই নির্বাচনে নৌকায় ৫৭ মিনিটে ৪৫ ভোটে পরিনত হবে। তাই ২০১৪ ও ২০১৮ সালের মতই এই একতরফা নির্বাচন জনগণ প্রত্যাখান করেছে। জনগণের দাবী একদলীয় নির্বাচনী পরিবেশে ভোট প্রদান করা ভোটাদের জন্য এখন আতঙ্কের নাম।
রবিবার দুপুরে 'শেখ হাসিনার পদত্যাগ-রাজ বন্দীদের মুক্তি ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন ' এর দাবীতে ১২ দলীয় জোট আয়োজিত অবরোধ সমর্থনে জাতীয় প্রেসক্লাব থেকে বিজয় নগর ঘুরে পল্টন মোড় এসে এক সংক্ষিপ্ত বক্তব্য এসব কথা বলেন।
জোটের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, এই সরকারের পতন ঘন্টা অতীব নিকটে। আওয়ামী দেউলিয়া হয়ে এখন বিভিন্ন দলছুট নেতাদের ভয়ভীতি দেখিয়ে নির্বাচন করার ষড়যন্ত্র করছে। দলছুট নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, অবৈধ ভোটে এমপি -মন্ত্রী হওয়ার স্বপ্ন ভূলে যান। শেষ বেলা দেখবেন এই প্রতারক আওয়ামী লীগ আপনানদের একটি করে শেখ মুজিবের কম্বল ধরিয়ে দিবে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান বলেন, সরকারের পায়ের তলায় মাটি নাই। তাঁরা এখন পুলিশ বাহিনীর উপর ভরসা করে টিকে আছে। তাঁরা দেশকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তাদের ক্ষমতায় রাখলে বাংলাদেশ কঠিন বিপদে পড়বে।
জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান বলেন, স্যাংশন চাপে আওয়ামী লীগ এখন পশ্চিমা কূটনীতিকদের হাতে-পায়ে ধরা শুরু করেছে। এই ফ্যাসিবাদ সরকার জানে এবার বিদায় হলে আওয়ামী লীগের নাম নিশানা বাংলার মাটিতে থাকবে না। তাই তাঁরা নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য রাশিয়া -ভারতকে প্রভূ প্রভূ বলে বিভিন্ন দেশের কূটনীতিকদের বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশবাসী হুশিয়ার থাকবেন।
বিক্ষোভ মিছিল সংক্ষিপ্ত সমাবেশ বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি নওয়াব আলী আব্বাস খান, ১২ দলীয় জোটের মূখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহ-সভাপতি ও ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান, লায়ন মো. ফারুক রহমান, জমিয়তে উলামায়ে ইসলামী বাংলাদেশের মহাসচিব মাওলানা মুফতি মহিউদ্দিন ইকরাম, ইসলামি ঐক্যজোটের মহাসচিব প্রফেসর মাওলানা আব্দুল কারিম, বাংলাদেশ জাতীয় দলের প্রচার সম্পাদক বেলায়েত হোসেন শামীম।
উপস্থিত ছিলেন জাতীয় পার্টির হান্নান আহমেদ খান বাবলু, জাগপার অধ্যাপক ইকবাল হোসেন, বাংলাদেশ এলডিপির অতিরিক্ত মহাসচিব তমিজউদদীন টিটু, সৈয়দ ইব্রাহিম রনক, এম এ বাশার, আবদুল হাই নোমান, হামিদুল করিম আব্বাসী, ফরিদ উদ্দিন, ইসলামী ঐক্য জোটের ইলিয়াস রেজা, জমিয়তের আতাউর রহমান খান, মাওলানা এমএ কাশেম ইসলামাবাদী, বাংলাদেশ লেবার পার্টির হুমায়ুন কবির, শরীফুল ইসলাম, হাবিবুর রহমান, মোঃ আসাদ, যুব জাগপার নজরুল ইসলাম বাবলু, এলডিপি যুবদলের ফয়সাল আহমেদ, ছাত্র সমাজের কাজী ফয়েজ আহমেদ, মেহেদী হাসান, ফাহিম হোসাইন , ছাত্র জমিয়ত বাংলাদেশের নিজাম উদ্দিন আল আদনান ছাত্র মিশনের মোঃ মোসতাকিন বিল্লাহ প্রমূখ।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments