ডেস্ক রিপোর্ট: ফেব্রুয়ারির প্রথম বুধবার বিশ্বব্যাপী পালিত হয় বিশ্ব শব্দ করে পড়া দিবস। বাংলাদেশে প্রতিবছরের ন্যায় এবারও রিড অ্যালাউড বাংলাদেশ-এর উদ্যোগে ’বিশ্ব শব্দ করে পড়া দিবস-২০২৪’ পালিত হবে।
৭ ফেব্রুয়ারি রোজ বুধবার বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে তাল মিলিয়ে জাতীয় প্রেসক্লাবে দিবসটি পালিত হচ্ছে।
দিবসটি উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শব্দ করে পড়া, আবৃত্তি প্রতিযোগিতা, র্যালি ও সেমিনার আয়োজন করা হয়েছে। সেমিনারে শব্দ করে পড়ার উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক সহ দেশবরেণ্য শিক্ষাবিদগণ উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, শব্দ করে পড়ি, নিজেকে আবিষ্কার করি’স্লোগানে কোমলমতি শিশুদের শব্দ করে পড়ার ব্যাপারে উৎসাহ দানে নিজ উদ্যোগে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে রিড অ্যালাউড বাংলাদেশ-এর রূপকার জনাব রূপক সিংহ। যার মধ্যে দিয়ে এ মহতী কর্মপ্রচেষ্টা নবীন প্রজন্মের কল্যাণে ছড়িয়ে পড়তে অগ্রণী ভূমিকা রাখবে।
স্টাফ রিপোর্টার: বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে লিখিত অভিযোগ দাখিল করেছে পরিবার। রোববার (১৩ সেপ্টেম ...
স্টাফ রিপোর্টার: দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে কেবল হাসপাতাল বা চিকিৎসা নির্ভর না করে একটি অন্তর্ভুক্তিমূলক ও প্রতিরোধমুখী কাঠামো হিসেবে গড়ে তুলতে হবে বলে জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্র ...
স্টাফ রিপাের্টার: দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সাথে মিলিত হয়েছে। বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্য প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ব ...
স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অপতথ্য, গুজব ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট ঠেকাতে সাংবাদিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও ...
সব মন্তব্য
No Comments