স্টাফ রিপোর্টার: স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছে জাতীয়তাবাদী জিয়া শিশু কিশোর মেলার নবগঠিত কেন্দ্রীয় কমিটি। পরে সেখানে দোয়া ও মোনাজাতে অংশ নেন সংগঠনের নেতারা।
সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর চন্দ্রিমা উদ্যানে অবস্থিত শহীদ জিয়াউর রহমানের মাজারে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং দেশ ও জাতির কল্যাণ কামনা এবং শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জিয়া শিশু কিশোর মেলার সভাপতি জাহাঙ্গীর শিকদার।
শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান অতিথির বক্তব্যে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জাসাস)-এর সাবেক সভাপতি এম এ মালেক সাংবাদিকদেরকে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশুদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ নিয়েছিলেন। তিনি শিশু একাডেমি প্রতিষ্ঠা এবং শিশুদের বিনোদনের জন্য উদ্যোগ গ্রহণ করেছিলেন। সোহরাওয়ার্দী উদ্যানে শিশু পার্ক করেছিলেন। একইভাবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও শিশুদের বিকাশে নানা কর্মসূচি হাতে নিয়েছিলেন। বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ তাঁর নির্দেশনায় চালু হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শিশুদের নিয়ে যে স্বপ্ন—তা বাস্তবায়নে সংগঠনের নেতাকর্মীরা কাজ করে যাবেন।
সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত কেন্দ্রীয় কমিটির মাধ্যমে জিয়া শিশু কিশোর মেলার কার্যক্রম আরও গতিশীল হবে।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আমিন, সিনিয়র সহসভাপতি কে এস হোসেন টমাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দিন মোহাম্মদ দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক কবি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ, সহসংগীতবিষয়ক সম্পাদক শাহিন বিশ্বাস, আনোয়ার সরদার, আলোকচিত্রবিষয়ক সম্পাদক মির্জা সম্রাট, সহদপ্তর সম্পাদক আহসান হাবিব সবুজ, প্রকাশনাবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments