বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, উচ্চশিক্ষা শেষে তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে সকলের দায়িত্ব রয়েছে। চাকরিদাতাদের অভিযোগ, তারা যে যোগ্যতা চায় চাকরি প্রার্থীদের মধ্যে অনেক সময় তা পাওয়া যায় না। আর চাকরি প্রার্থীদের অভিযোগ তারা যোগ্যতা অনুযায়ী চাকরি পাচ্ছে না। এই সমাস্যা সমাধানে শিক্ষকদের ইন্ডাস্ট্রির সাথে বসতে হবে। তাদের চাহিদা অনুযায়ী শিক্ষার্থীদের তৈরি করতে হবে। তাই ইন্ডাস্ট্রি একাডেমিয়ার মধ্যে সংযোগ স্থাপন করতে হবে।
শিক্ষামন্ত্রী আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে উদ্ভোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডঃ মশিউর রহমান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।
মন্ত্রী শিক্ষার্থীদের জ্ঞান দক্ষতা ও নৈতিকতার সমন্বয় ঘটিয়ে নিজেদেরকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশের হাজার বছরের ইতিহাস ঐতিহ্য বিশ্ব দরবারে তুলে ধরতে নিজেদেরকে যোগ্য হিসেবে গড়ে তোলারও আহ্বান জানান তিনি।
এর আগে মন্ত্রী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহিদ জোহার মাজারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শেখ হাসিনা হলের নির্মাণ কাজের উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments