শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হওয়ায় অভিনন্দন
ডেস্ক রিপোর্ট: বাংলদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ আজ ১৩ ফেব্রুয়ারি ২০২৬ সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে গতকাল ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, নানা অনিশ্চয়তা ও শঙ্কার পরেও গতকাল কিছু অনিয়ম ও বিশৃঙ্খলা সত্ত্বেও আপেক্ষিক অর্থে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটাররা বাধাহীনভাবে ভোট প্রদান করতে পেরেছেন।
ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচন ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা বুর্জোয়া গণতন্ত্রের অন্যতম শর্ত। নির্বাচন শান্তিপূর্ণ হলেও এটিকে পরিপূর্ণ নিরপেক্ষ বলা যাবে না। কারণ নির্বাচনে ধনী-গরিবের জন্য সমান সুযোগ ছিল না। ধনিকশ্রেণির রাজনৈতিক দল ও প্রার্থীদের অর্থের প্রভাব এবং ধর্মীয় সাম্প্রদায়িক প্রচারণা নির্বাচনকে প্রবলভাবে প্রভাবিত করেছে। তাছাড়া প্রশাসন ও প্রচার মাধ্যম প্রধান দুই জোটের পক্ষেই কাজ করেছে। এবারের নির্বাচনে ধর্মীয় সাম্প্রদায়িক রাজনৈতিক দল অতীতের যে কোন সময়ের তুলনায় বেশি সংখ্যক আসনে জয়ী হয়েছে। এর প্রভাব গণতন্ত্রের জন্য হুমকী হতে পারে। কারণ ধর্মাশ্রয়ী রাজনীতি গণতন্ত্রের জন্য অন্তরায়।
বিবৃতিতে কমরেড ফিরোজ বলেন, বিগত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত তিনটি নির্বাচনে দেশবাসী ভোট দিতে পারেনি। ফ্যাসিবাদী সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছিল। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার বিপরীতে শাসকগোষ্ঠী দেশ পরিচালনা করায় একবার ’৯০-এ এবং এবার ’২৪-এর গণ অভ্যুত্থান সংঘঠিত হয়েছে। ফলে যারা নির্বাচিত হয়ে সরকার গঠন করতে যাচ্ছে তারা যাতে জনআকাক্সক্ষার প্রতিফলন ঘটিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও ’৯০ এবং ’২৪-এর গণ অভ্যুত্থানের আকাক্সক্ষা অনুযায়ী দেশ পরিচালনা করেন এবং বিজয়ীদের দেওয়া নির্বাচনি অঙ্গীকার অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠায় দ্রুত উদ্যোগ নেয় সেটাই দেশবাসীর প্রত্যাশা।
বিবৃতিতে তিনি বলেন, আমরা আশা করি, নির্বাচিত সরকার অন্তর্বর্তীকালীন সরকারের করা বিদেশিদের সাথে বন্দর, বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত জাতীয় স্বার্থ বিরোধী সকল অন্যায্য চুক্তিসমূহ বাতিলের উদ্যোগ নেবেন। শ্রমিক কৃষকের দাবি, নারীদের অধিকার এবং মর্যাদা, আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় পদক্ষেপ গ্রহণ করবেন।
বিবৃতিতে তিনি গণতন্ত্র, মানবাধিকার, জাতি, ধর্ম-বর্ণ, লিঙ্গ, বিশ্বাসী-অবিশ্বাসী নির্বিশেষে সকল নাগরিকের মৌলিক গণতান্ত্রিক অধিকার বাস্তবায়ন এবং শ্রমিকের ন্যায্য মজুরি ও সকলের শিক্ষা-স্বাস্থ্য, কর্মসংস্থানের অধিকার নিশ্চিত, উগ্র-ধর্মান্ধ সাম্প্রদায়িক অপশক্তির আস্ফালন প্রতিরোধ করতে বাসদ অতীতের মতোই জনগণকে সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে এই অঙ্গীকার ব্যক্ত করেন।
স্টাফ রিপোর্টার: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্র ...
স্টাফ রিপোর্টার: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং জনজীবনে নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) জাসদ কেন্দ্রীয় ...
বিশেষ প্রতিনিধি: বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য রাজনীতি করে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নরসিংদীর পলাশ ...
স্টাফ রিপোর্টার: চলমান গ্যাসের সংকট আগামী সাত দিনের মধ্যে কেটে যাবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠ ...
সব মন্তব্য
No Comments