স্টাফ রিপোর্টার: বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে না পারা, নাগরিক অধিকার ভুলুন্ঠিত হওয়া থেকে শুরু যত সংকট আমাদের সামনে দৃশ্যমান তা সমাধানে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা ব্যর্থ হয়েছে। কাজেই দেশ ও জাতির জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে নতুন ধারার রাজনীতি আবশ্যক হয়ে পরেছে বলে অভিমত ব্যক্ত করেছেন বিশিষ্ট সাংবাদিক ও বিএনপি চেয়ারপার্সনের সাবেক প্রেস সেক্রেটারি মারুফ কামাল খান।
আজ মিডিয়া সেলের সদস্যদের নিয়ে আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিমত ব্যক্ত করেন।
পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু'র সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত টুটুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এবি পার্টি'র সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ভোরের ডাকের যুগ্ম সম্পাদক আব্দুর রহমান মল্লিক, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক জামাল উদ্দিন বারী, এসএ টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর বোরহান উদ্দিন ফয়সাল, শহীদ ফারদিনের পিতা নুরুদ্দিন রানা, ইকোনমিক এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক রহমতুল্লাহ, গাজী টিভির আর্ট ডিরেক্টর ফয়েজ বিন আকরাম, এশিয়ান টিভির রিপোর্টার শফিকুল ইসলাম, হালচাল সম্পাদক আমিনুল ইসলাম, উপস্থিত ছিলেন ডিআরইউ এর ভাইস প্রেসিডেন্ট গাজী আনোয়ার, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুল, বিএফইউজের সাবেক সাবেক প্রচার সম্পাদক জাকির হোসাইন প্রমুখ।
মারুফ কামাল খান আরো বলেন, আমি যেখানেই নতুন রাজনীতির খবর শুনি সেখানেই ছুটে যাই। কারণ অচল রাজনৈতিক ব্যবস্থা থেকে দেশকে মুক্ত করতে হবে। এবি পার্টি নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে বয়ান হাজির করেছে, আশাকরি তা জনগণের অধিকার প্রতিষ্ঠায় অগ্রনী ভুমিকা রাখবে ইনশাআল্লাহ।
এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজনৈতিক কর্মী, ছাত্রজনতা ও মূলধারার সাংবাদিকের পাশাপাশি অনলাইন সাংবাদিকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আপনারা আমাদের সহযোদ্ধা। যখন মেইনস্ট্রিম মিডিয়াগুলে সরকারের বিভিন্ন সংস্থার হুমকিতে আন্দোলন কাভার করতে পারেনি, সেই সময় আপনারা জীবনের ঝুঁকি নিয়ে ধ্রুবতারার মতো আবির্ভূত হয়েছিলেন। আপনারা আমাদের সাথে রাস্তায় ছিলেন এজন্য আমরা কৃতজ্ঞ। যখন কেউ আমাদের সংবাদ প্রচার করতো না তখন আপনারাই আমাদের প্রধান ভরসা ছিলেন।
সেকেন্ড রিপাবলিকের নতুন রুপরেখা তৈরি হয়ে গেছে। আবার কি আমরা গুমের রাজনীতিতে ফিরে যাবো? আবার কি আয়নাঘরে ফিরে যাবো? কোন কথা বলা যাবে, আর কোন কথা বলা যাবে না!! এটি প্রতিষ্ঠা করার একটা সময় চলছে। আপনারা লড়াইয়ের মাঠ ছেড়ে চলে যাবেন না। আমার দেশের পররাষ্ট্র নীতি যারা অন্য দেশের হাতে তুলে দিয়েছেন তাদেরকে আমরা আর পুনর্বাসিত করতে পারি না।
এবি পার্টির নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম, পল্টন থানার আহবায়ক আব্দুল কাদের মুন্সি, সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক, সহকারী দফতর সম্পাদক আব্দুল হালিম নান্নু।
সাংবাদিকদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিজনেস বাংলাদেশের আনোয়ার হোসেন রুমি , কালবেলার রাহাত, রুপসী বাংলাদেশের কল্লোল ,মানব কন্ঠের তানভীর, জিটিভির মোজাফফর, এস এ টিভি জাকির, ডেসটিনির জিহাদ নুর চৌধুরী , বিজয় টিভির রিদয়, এসএ টিভির ইসমাইল হোসেন, হাসান শিশির, স্বদেশ প্রতিদিনের রাজু আহমেদ ,জনমুক্তির হিরো খান, বাংলাদেশ খবরের মোহাম্মদ নেসার,দ্যা নিউ নেশনের মুসান্না সাকির, নিউজ বাংলার সুজন বিশ্বাস,ডিবি নিউজের আবু বক্কর, মানব কন্ঠের মাহবুব, বাংলা টিভির লুৎফর রহমান,বাংলাদেশ সংবাদের রিয়াদ, স্বদেশ বিচিত্রার সাকিল, দৈনিক সংগ্রামের জুবায়ের আহমেদ,দৈনিক ইনকিলাবের সাব্বির হোসাইন, আজাদুর রহমান, ডেইলি ক্যসম্পাসের সাদিয়া, দেশকাল নিউজের তাহমিনা ইসলাম, বাংলা টিভির আবির, আমার সংবাদ কালাম মো, মানবিক বাংলাদেশের নীল, এশিয়ানের সফিকুল, বার্তা বাজারের মুরসালিন ইসলাম, নিউ নেশন রাকিব হোসাইন মিলন , ব্রেকিং নিউজের শিউলি আক্তার শিলা , ২৪ ঘন্টার ফাতেমা আক্তার মুক্তা, স্টার বাংলার লিমন শেখ, প্রতিদিনের খবরের মাসুম রিফাত, সংগ্রাম প্রতিদিনের মনিরুল ইসলাম, দৈনিক দেশ জগৎ এর বোরহান উদ্দিন দৈনিক, আজকের বাংলাদেশের ইকবাল প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: আজ ২ জুলাই বুধবার বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মিন্টু রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই বৈঠকে ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই বাংলাদেশের সকল ভাষা, ধর্ম, সংস্কৃতি, নৃগোষ্ঠী ও জনগোষ্ঠীকে ধারণ করে গড়ে ওঠা একটি অন্তর্ভুক্তিম ...
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত খবরের বিষয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার ২১ ...
স্টাফ রিপোর্টার: জনজীবনের সংকট দূরীকরণ এবং মার্কিনসহ অন্যান্য সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে সম্পাদিত জাতীয় স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবিতে রাজধানীতে মশাল মিছিল করেছে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডি ...
সব মন্তব্য
No Comments