স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর, ২০২৫ উপলক্ষে দেশের বিভিন্ন সড়ক ও মহাসড়কে যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ ও যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। ০৯-০৩-২০২৫ তারিখে অনুষ্ঠিত সভার কার্যবিবরণী
অনুযায়ী এসব উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
গৃহীত বিশেষ ব্যবস্থা:
১.সড়ক সংস্কার ও রক্ষণাবেক্ষণ:
ঢাকা-রংপুর, ঢাকা-সিলেটসহ সকল জাতীয় মহাসড়কে ঈদের ৭ দিন পূর্ব সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে।
ঈদের সময় ৭ দিনের জন্য সকল উন্নয়ন কাজ বন্ধ রাখা হয়েছে।
কাঞ্চনপুর ব্রিজ সংলগ্ন নির্মাণাধীন সড়ক ঈদের সময় খুলে দেওয়া হবে।
এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত চার লেন এবং ঝাওয়াল ব্রিজ চার লেন ২০ মার্চ ২০২৫ থেকে চালু করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরা ব্রিজ ঈদের আগেই চালু করা হবে।
২.যানজট নিরসন ও বিকল্প ব্যবস্থা:
যানজট প্রবণ এলাকায় বিকল্প সড়ক ব্যবহারের ব্যবস্থা নেওয়া হয়েছে।
সদরঘাট, মহাখালী, সায়েদাবাদ, গাবতলী ও ফুলবাড়িয়া টার্মিনালে সিসিটিভি ও সার্চলাইট স্থাপন করা হয়েছে এবং পুলিশ কন্ট্রোলরুমের সাথে সংযুক্ত করা হয়েছে।
১৫৫টি যানজটপ্রবণ স্পট মনিটরিংয়ের আওতায় আনা হয়েছে।
ঈদযাত্রার সময় যানবাহন চলাচল পর্যবেক্ষণের জন্য বিশেষ মনিটরিং ব্যবস্থা গৃহীত হয়েছে।
৩.বিশেষ মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা:
দের সময় বিভিন্ন মহাসড়কে হাইওয়ে পুলিশ, জেলা প্রশাসন ও ট্রাফিক বিভাগের সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে।
যানবাহনে অতিরিক্ত ভাড়া আদায় ও লক্কড়-ঝক্কড় যান চলাচল বন্ধে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।
সড়ক-মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধ করতে মোবাইল কোর্ট পরিচালিত হচ্ছে।
৪.নিরাপত্তা ব্যবস্থা জোরদার:
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।
ঢাকার বিভিন্ন বাস টার্মিনালে হেল্পডেস্ক স্থাপন করা হয়েছে।
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণ করা হয়েছে।
৫.ফেরি ও গণপরিবহন ব্যবস্থা:
পর্যাপ্ত ফেরির ব্যবস্থা করা হয়েছে যাতে যানজট এড়ানো যায়।
বিআরটিসি বিশেষ ঈদ সার্ভিস চালু করেছে এবং ৭৭৫টি বাস ঢাকা থেকে বিভিন্ন জেলায় পরিচালিত হচ্ছে।
গার্মেন্টস শ্রমিকদের জন্য বিশেষ বাস-সার্ভিস ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
৬.সিএনজি ও ফিলিং স্টেশন:
২৬ মার্চ থেকে ঈদ পরবর্তী ৫ দিন সার্বক্ষণিক সিএনজি স্টেশন খোলা থাকবে।
৭.জরুরি সহায়তা কেন্দ্র ও স্বাস্থ্য সেবা:
দুর্ঘটনা কবলিত যানবাহন দ্রুত সরানোর জন্য রেকার ও উদ্ধারকারী দল প্রস্তুত রাখা হয়েছে।
৯৯৯ এর মাধ্যমে জরুরি চিকিৎসা সেবা নিশ্চিত করতে মহাসড়কের পাশে হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৩টি টিম সার্বক্ষণিক প্রস্তুত
রয়েছে।
৮.টোল আদায় ও সেতু ব্যবস্থাপনা:
পদ্মা সেতু, যমুনা সেতু, কর্ণফুলী টানেলসহ প্রধান সেতুগুলোর টোল প্লাজায় পর্যাপ্ত জনবল রাখা হয়েছে।
ইলেকট্রনিক টোল আদায় ব্যবস্থা জোরদার করা হয়েছে।
৯.গার্মেন্টস ও শিল্প-কারখানার ছুটি:
শ্রমিকদের ধাপে ধাপে ছুটি দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
বেতন-ভাতা পরিশোধ নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে।
১০.বিআরটিএ নিয়ন্ত্রণ কক্ষ:
ঈদযাত্রার সময় যাত্রীদের সহায়তা দেওয়ার জন্য বিআরটিএ কন্ট্রোল রুম সার্বক্ষণিক চালু থাকবে।
যোগাযোগের জন্য বিআরটিএ কন্ট্রোল রুমের মোবাইল নম্বর
(০১৫৫০০৫১৬০৬, ০১৫৫০০৫৬৫৭৭ এবং ০১৫৫২১৪৬২২২)।
সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ঈদযাত্রার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে। যাত্রীদের প্রতি অনুরোধ, ট্রাফিক আইন মেনে চলুন এবং যে কোনো সমস্যায় হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন।
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের কাছে একতা এক্সপ্রেসের দুইটি বগির আটটি চাকা লাইনচ্যুত হওয়ার প্রায় ৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল আবার স্বাভাবিক হয়েছে। সোমবার রাত ৯টার দিকে ...
স্টাফ রিপোর্টার: জুলাই জাতীয় সনদ ও উচ্চ আদালতের পর্যবেক্ষণের আলোকে সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে ১৭ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন ...
রাজশাহী অফিস: পাবনার ঈশ্বরদী বাইপাস স্টেশনের অদূরে ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস ট্রেনের দুইটি বগির আটটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে রাজধানী ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনের মসজিদসহ বিভিন্ন স্থানে ছাদ চুইয়ে বৃষ্টির পানি পড়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সরকারি দলের হুইপ জি কে গউছ। এ সময় বিষয়টির সত্যতা স্বীকার করে ডেপুটি স্পিকার ব্যারিস্টার ...
সব মন্তব্য
No Comments