ডেস্ক রিপোর্ট: চলছে পবিত্র মাহে রমজান। সন্ধ্যায় ইফতারের লগ্নে রাজধানীর সড়কের যানজটে প্রায়ই পথেই ইফতার করতে হয় যাত্রী ও পথচারীদের। তাদের কথা বিবেচনা করে সেবামূলক উদ্যোগ নিয়েছে ইজিল্যাব হাসপাতাল (প্রস্তাবিত)।
রাজধানীর শেওড়াপাড়ায় নির্মানাধীন এ হাসপাতালের উদ্যোগে প্রথম রোজা থেকেই পথচারী ও গণপরিবহণের যাত্রীদের মাঝে এ ইফতার বিতরণ চলছে।
হাসপাতালের কার্যালয়ে ইফতারের আগ মুহূর্তে এক ঝাঁক স্থানীয় স্বেচ্ছাসেবকের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে তৈরি করা হয় ইফতারের প্যাকেট। ইফতারের আয়োজনে থাকে এক বোতল পানিয়, খেজুর ও ছোলা, মুড়ি, পেয়াজু বেগুনীসহ নানা আইটেম। কোন কোনদিন দেয়া হচ্ছে বিরিয়ানীও।
ইফতার শুরুর ঠিক আগ মুহূর্তেই সড়কে চলমান যানবাহন ও পথচারিদের থামিয়ে তাদের হাতে ইফতার পৌঁছে দেয়া হচ্ছে হাসপাতালের উদ্যোগে। এমনকি নিদৃষ্ট বুথে দাঁড়িয়ে উদ্যোক্তাদেরও হাত থেকে ইফতার গ্রহণ করছেন নানা শ্রেণি পেশার মানুষ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, প্রতিদিন অন্তত পাঁচশ মানুষের হাতে ইফতার তুলে দিতে পারছেন তারা। এ কার্যক্রম চলবে আগামী ২৫ রমজান পর্যন্ত।
হাসপাতালের অন্যতম পরিচালক ইজি ল্যাব ডায়গনস্টিক ও কনসালটেশন সেন্টারের চেয়ারম্যান আনিসুল হক বলেন, “যে সেবামূলক মন থেকে আমরা হাসপাতাল প্রতিষ্ঠার কাজ করে যাচ্ছি, সে অভিপ্রায় থেকেই এ কার্যক্রম হাতে নিয়েছি। আশা করছি সৃষ্টিকর্তার সন্তুষ্টি ও রোজাদারগণের দোয়া আমাদের সামনের পথচলাকে সফল ও সুন্দর করে তুলবে।”
আনিসুল হক জানান, ৫০ শয্যা বিশিষ্ট এ নির্মানাধীন হাসপাতালের নির্মাণ কাজ শেষ হবে চলতিবছরের মধ্যেই। হাসপাতালে থাকবে অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন সকল চিকিৎসা ব্যবস্থা।
মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে সকল চিকিৎসা প্রদানের মহতি লক্ষ্যও থাকছে তাদের এ উদ্যোগে।
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
স্টাফ রিপোর্টার: প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ থাকবে।ঢাকা, ৩১ ভাদ্র (১৫ সেপ্টেম্বর): প্রধান প্রজনন মৌ ...
স্টাফ রিপোর্টার: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার করসংক্রান্ত মামলার রায় ইস্যুতে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, আদালতের রায় অনুযায়ী সংশ্লিষ্টদের ওই কর পরি ...
সব মন্তব্য
No Comments