নজরুল ইসলাম তালা (সাতক্ষীরা) প্রতিনিধি ::
দক্ষিণ খুলনার বাণিজ্য নগরী কপিলমুনি-তালার কানাইদিয়া কপোতাক্ষ নদের উপর অনতিবিলম্বে ব্রীজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ নভেম্বর) সকাল ১০ টায় তালার জালালপুর ইউনিয়ন বাসীর আয়োজনে কানাইদিয়া খেয়াঘাট প্রান্তে দুই ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, ব্যবসায়ী সহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন ।
মানববন্ধন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ইউপি সদস্য আনারুল শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু। মাষ্টার আজিজুর রহমানের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন আনন্দ কুমার পাল, আব্দুস সোবহান, রফিকুল ইসলাম প্রমূখ।
এসময় বক্তারা বলেন, দীর্ঘ দিনের প্রাণের দাবি তালার কানাইদিয়া কপিলমুনি সংযোগ সেতু চাই। জালালুপুরের ১০ টি গ্রামের কৃষকের শস্য বিক্রি হয় কপিলমুনি, এ অঞ্চলের অনেক ছেলে মেয়ে কপিলমুনি স্কুলে লেখা পড়া করে, জরুরি অবস্থায় রোগীদের কপিলমুনি হাসপাতালে নিয়ে যেতে হয়, কিন্ত এই নড়বড়ে বাঁশের সেতু দিয়ে নিয়ে যাওয়া খুবই ঝুঁকিপূর্ণ। ব্রীজটি এখন সময়ের দাবি হয়ে পড়েছে। বক্তারা ব্রীজটি দ্রুত নির্মাণের দাবিতে সংসদ সদস্য, প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন।
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
মোঃমেহেদী হাসান (কাঠালিয়া) ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীর হামলায় পলাশ (৫৫) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার দ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সব মন্তব্য
No Comments