ডেস্ত রিপোর্ট: সাভারে আশুলিয়ায় শবে বরাতের পিঠা বানানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে নারী ও শিশুসহ ১১ জন দগ্ধ হয়েছে। আহতদের মধ্যে তিন জনের অবস্থা আশংকাজনক । শুত্রবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টার দিকে আশুলিয়ার গোসাইল এলাকার আমজাদ বেপারীর বাড়িতে এ ঘটনা ঘটেছে।
আগুনে দগ্ধরা হলেন-সুমন মিয়া (৩০), সূর্য্য বানু (৫৫), জহুরা বেগম (৭০), মো. মনির হোসেন (৪৩), সোহেল (৩৮), শিউলি আক্তার (২৫), শারমিন (২৫), ছামিন মাহমুদ (১৫), মাহাদী (৭০), সোয়ায়েদ (০৪) ও সুরাহা (০৩)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সুমন তার পরিবার নিয়ে আশুলিয়ায় গোলাইল এলাকায় আমজাদ বেপারীর ভাড়া বাড়িতে দোতালায় থাকেন। শুক্রবার শবে-বরাত উপলক্ষ্যে তার ভাই সোহোল ওতার পরিবারের আরও সদস্যরা বেড়াতে আসেন। সুমন বাড়িতে আসা অতিথিদের পিঠা দিয়ে আপ্যায়নের আয়োজন করেন।এসময় পিঠা বানাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে এ দূর্ঘটনা ঘটে। এতে উপস্থিত থাকা সবাই দগ্ধ হয়।
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সব মন্তব্য
No Comments