স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে আজ (১১ মার্চ) বৈঠকে বসছেন সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বৈঠকে নতুন সংসদের কার্যক্রম পরিচালনা, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনসহ সার্বিক কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
দলীয় সূত্রে জানা গেছে, সংসদের প্রথম অধিবেশন শুরুর আগে সরকারি দলের সংসদীয় কৌশল নির্ধারণ এবং গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদগুলোতে প্রার্থী চূড়ান্ত করার বিষয়টি বৈঠকে গুরুত্ব পাবে।
এর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আগামী বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেছেন। ওই দিন সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে।
সংসদের প্রথম অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের পাশাপাশি নতুন সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এছাড়া রাষ্ট্রপতির ভাষণ, শোক প্রস্তাব গ্রহণ এবং গুরুত্বপূর্ণ কিছু সংসদীয় কার্যসূচিও অধিবেশনে স্থান পেতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সংসদের প্রথম অধিবেশনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে কার্যক্রমের সূচনা হতে যাচ্ছে এবং সংসদীয় রাজনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের বিতর্কিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়ে ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:“বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ দিন শুভ জন্মাষ্টমী। এই বিশেষ দিনে আমি বাংলাদেশসহ সারা বি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন: “শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে আমি বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক ...
স্টাফ রিপোর্টার: খসড়া জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির পর্যালোচনায় কয়েকটি ইতিবাচক সংশোধনের প্রস্তাব এলেও মৌলিক ঘাটতিগুলো রয়েই গ ...
সব মন্তব্য
No Comments