দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পাওয়ারটিলারের চাপায় মুসা (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার শিতলাইপাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত কৃষক একই এলাকার মৃত আলী মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানায়, নিজ বাড়ির আঙিনায় রাখা পাওয়ারটিলারের পাশে গাছের ছায়ায় শুইয়ে ঘমাচ্ছিলেন কৃষক মুসা। এসময় পাওয়ারটিলারের চালক না জেনে পাওয়ারটিলার চালু করে ঘুমন্ত কৃষক মুসার গায়ের ওপর দিয়ে চালিয়ে দিলে সে পাওয়ার টিলারের ফলায় জখম হয়ে গুরুতর আহত হোন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
বিষয়টি দৌলতপুর থানা পুলিশ অবগত থাকলেও এ ঘটনায় কেউ অভিযোগ করেননি বলে জানান থানার ডিউটি অফিসার এস আই প্রকাশ।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments